ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী গাজী আব্দুল হকের ইন্তেকাল ফরিদপুরে অম্বিকাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও কমিটি গঠন  শিবচরে মেধার জয়জয়কার: ইকরা একাডেমীক কোচিং সেন্টারের ৪ শিক্ষার্থীর অনন্য সাফল্য জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক

আনসার বাহিনীকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাকিল হোসেন কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ

কালিয়াকৈর উপজেলা সফিপুর আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দেশের বৃহৎ এ বাহিনীকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে। আমাদের বাহিনীর ৬০ লাখ সদস্য দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে সব বাহিনীর সাথে তাল মিলিয়ে কাজ করছে আনসার বাহিনী। তবে আমাদের যে ৬০ লক্ষ সদস্য রয়েছে তাদের তালিকা ডাটাবেজে খোঁজে পাওয়া যাচ্ছেনা। তাদের ডাটাবেজ তৈরি হচ্ছে। দ্রুতই এটি সম্পূর্ণ হলে আনসার বাহিনীর কে কোন পর্যায়ে আছে তা সবাই দেখতে পাবেন।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক আরও বলেন, দেশের বর্ডারগুলোতে বিজিবি সদস্যরা কাজ করেন। তাদের অনেক তথ্যের প্রয়োজন হয়। তাদের এ তথ্যের যোগান দিতে আনসার বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। যার ফলে বাংলাদেশের সীমান্তগুলোতে সন্ত্রাস দমন অনেকটাই সহজ হয়ে যাবে। এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের নানামুখী উন্নয়ন তাদের নিরাপত্তা জোরদারেও আমাদের বাহিনীর ইউনিয়ন লিডার যারা নারী রয়েছেন তারাও দক্ষতাএ সাথে কাজ করছেন। দেশের রাজস্ব যাতে সঠিক ব্যবহার হয় তার জন্যেও আমাদের বাহিনীর সদস্যরা বিশেষ ভাবে নজর রাখছে। সব মিলিয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশ যাতে সমৃদ্ধির দিকে আরও জোড়ালো ভাবে এগিয়ে যেতে পারে তার জন্য আনসার বাহিনীর সর্বদা কাজ করছে।

এর আগে, সকাল ১০ টা ২০ মিনিটে কেক কেটে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুর মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে সুসজ্জিত বাদ্য দল নিয়ে র‍্যালী হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আনসার বাহিনীকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা 

আপডেট সময় : ০৩:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫