ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ জন নিহত, আহত ৪ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৫২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল
জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের গেরদায় রেল ক্রসিংয়ে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে চারজন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ৭ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পরে তাদের মধ্যে মারা যান আরো দু’জন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি

জানা যায় মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।

ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা স্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে স্টেশন কর্মকর্তা মো: নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন এবং মাইক্রোবাসে আর কোন নিহত লোক নাই বলে জানিয়েছেন।
অন্য দু’জনকে হাসপাতালে নেয়ার পর মারা গেছ বলে জানা যায়।
উপস্থিত জনতার কেউ কেউ বলেন তারা মাইক্রোবাস যোগে ফরিদপুর কোন এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন, তবে কার বাড়িতে এসেছেন বা যাচ্ছিলেন তাহা এখনো স্পষ্ট নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ জন নিহত, আহত ৪ জন

আপডেট সময় : ০৪:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫