ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎মাদারীপুরে ঘরে রাখা বোমার বিস্ফোরণে উড়ে গেল টিনের চাল আতঙ্কে এলাকাবাসী হাতীর সাথে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে গিয়ে শিশু নিহত পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার শিবচরে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ফরিদপুরের ৬ ফিলিং স্টেশনে বিএসটিআইর বিশেষ নজরদারি অভিযান, জ্বালানির পরিমাপ সঠিক রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী

শরণখোলায় দূরপাল্লার বাস চলাচলের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আব্দুর রহিম শরণখোলা (প্রতিনিধি) :

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে ঢাকা ও চট্টগ্রামগামী পরিবহন গাড়িতে বাগেরহাট মালিক সমিতির পূর্ব পরিকল্পিত হামলা, অরাজকতা, স্বেচ্ছাচারিতা ও নৈরাজ্যের প্রতিবাদে শরণখোলা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার প্রাণকেন্দ্র পাচ রাস্তা মোড় সংলগ্ন আল আরাফা ইসলামি ব্যাংকের সামনে শরণখোলার ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাস মালিক সমিতির মালিকরা ও ছাত্র-জনতা জানায় দীর্ঘদিন ধরে শরণখোলা থেকে ফাল্গুনী, বলেশ্বর, পদ্মা, ইমা, শরণখোলা পরিবহন সহ বেশ কিছু পরিবহন ঢাকা ও চট্টগ্রামের যাত্রীদের বহন করে চলছে। কিন্তু স্বার্থান্বেষী বাগেরহাট বাস মালিক সমিতির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে ঢাকা থেকে শরণখোলা গামী পরিবহন বাগেরহাট টার্মিনালে আটক করে এবং জোর করে পরিবহনের যাত্রীদের মালামাল সহ নামিয়ে দেয়। আর এতে বেকায়দায় পড়ে মোড়লগঞ্জের দৈবজ্ঞহাটি, মোড়লগঞ্জ সদর, পল্লীমঙ্গল ও শরণখোলা উপজেলার যাত্রীরা। বাগেরহাট বাস মালিক সমিতির উশৃংখল ও সেচ্ছাচারী নেতাকর্মীর বিরুদ্ধে শরণখোলার ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তারা নির্বিগ্নে গাড়ি চালানো এবং সঠিকভাবে গন্তব্যে পৌঁছানোর জন্য জোরালো দাবী জানায়। এছাড়া বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাগেরহাট সেনাক্যাম্প ইনচার্জ এর সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শরণখোলা কাউন্টার সমিতির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, যুবনেতা মাসুম, যুবদলের সদস্য সচিব আল আমিন খান, ছাত্রদলের শরণখোলা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আবুল বাশার খানসহ অন্যান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বাগেরহাট মালিক সমিতির নৈরাজ্য ও স্বেচ্ছাচারিতা সৃষ্টিকারী নেতাকর্মীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন। তাছাড়া শরণখোলা ও ঢাকা থেকে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারে তার সুষ্ঠু ব্যবস্থা সম্পাদনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শরণখোলায় দূরপাল্লার বাস চলাচলের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫