ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩ হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস

ব্রাহ্মণপাড়ায় টিকা সংকট, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা হুমকির মুখে!!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ২২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজী কুদ্দুছুর রহমান সোহাগ
ব্যুরো চিফ, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দেখা দিয়েছে শিশুদের জীবনরক্ষাকারী টিকার সংকট। অভিভাবকরা সরকারি হাসপাতাল ও নির্ধারিত টিকা কেন্দ্রে গেলেও কাঙ্ক্ষিত টিকা পাচ্ছেন না। এতে হুমকির মুখে পড়েছে কোমলমতি শিশুদের স্বাস্থ্য সুরক্ষা। সময়মতো টিকা দিতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশু মৃত্যুর হার ও পঙ্গুত্ব কমাতে শিশু জন্মের ৪২ দিন থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় শিশুদের যক্ষ্মা, পোলিও মাইলাইটিস, ডিফথেরিয়া, হুপিং কাশি, মা ও নবজাতকের ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি, হাম, রুবেলা এবং নিউমোকক্কাল নিউমোনিয়ার মতো ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি, এমআর, ওপিভি, আইপিভি ও টিটি (টিটেনাস টক্সয়েড) জাতীয় টিকা বিনামূল্যে প্রদান করা হয়।

তবে গত কয়েক মাস ধরে পেন্টাভ্যালেন্ট, পিসিভি, আইপিভি এবং ওপিভি টিকার সংকট দেখা দিয়েছে, যার কারণে অধিকাংশ শিশুকে সময়মতো টিকা দেওয়া সম্ভব হচ্ছে না।

বড়ধুশিয়া এলাকার বাসিন্দা বিলকিস আক্তার জানান, “আমার ছেলের বয়স তিন মাস পেরিয়ে গেলেও মাত্র একটি টিকা পেয়েছে। টিকা কেন্দ্রে গেলে বলা হয় টিকা নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও গিয়েছি, তারাও একই কথা বলছে। বাকি টিকা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন।”

নাইঘর এলাকার বাসিন্দা ফারুক বলেন, “আমার নাতনি হুমাইরার বয়স তিন মাস। এখনও তাকে কোনো টিকা দিতে পারিনি। টিকা কেন্দ্রে গেলে বলে টিকা নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও গিয়েছি, সেখানেও একই উত্তর। জানি না সময়মতো টিকা না দেওয়াতে সমস্যা হবে কি না।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত বলেন, “ইপিআই প্রোগ্রামের আওতায় সরকার যে টিকা ক্রয় করে, সেগুলো পর্যাপ্ত রয়েছে। তবে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি) যে টিকা বিনামূল্যে সরবরাহ করে, সেগুলোর কিছুটা ঘাটতি রয়েছে। আশা করছি, শিগগিরই এ সংকট কেটে যাবে।”

অভিভাবকরা দ্রুত এই সংকট সমাধান এবং শিশুদের টিকা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণপাড়ায় টিকা সংকট, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা হুমকির মুখে!!

আপডেট সময় : ০৯:৫৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫