ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩ হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস

ভোলায় জামায়াতের বিশাল কর্মী সম্মেলন, নিরপেক্ষ নির্বাচনের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদকঃ

ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার বিশাল কর্মী সম্মেলন। দীর্ঘ ১৮ বছর পর আয়োজিত এই সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এলাকাটি জনসমুদ্রে রূপ নেয়।

সম্মেলনের প্রধান অতিথি, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এমপি, তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, “নির্বাচনের আগে মানবতা বিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”

তিনি আরও বলেন, সংস্কারের জন্য আমরা সময় দিতে রাজী আছি। সকল ইসলামী দল তাই চায়। কারণ জনগন একটি নিরপেক্ষ নির্বাচনেরর পক্ষে। আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ তৈরী করতে হবে।

তিনি আরও বলেন, এ সরকারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চাই, তাহলে আগামীর নতুন বাংলাদেশ গড়তে পারবো। এ সময় তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে । ইসলামি দলগুলো সেটাই চায়।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে সহকারী জেনারেল বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মুয়্যাযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সদস্য সচিব ড. আ জ ম ওবায়েদুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শুরা বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফকরুদ্দিন খান রাজি, জামায়েতে ইসলামির গবেষণা সদস্য মাওঃ ফজলুল করিম, সাবেক ভোলা জেলা আমির, বরিশাল অঞ্চল টিম সদস্য মোস্তফা কামাল, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ পরভেজ হোসেন,ঢাকা মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী মোঃ মহিবুল্লাহ, ভোলা পৌরসভা আমির মোঃ জামাল উদ্দিন, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ শরিফ হোসাইন লালমোহন উপজেলা আমির মাওলানা আকতার উল্লাহ, বোরহানউদ্দিন উপজেলায় আমির মাওঃ মাকসুদুর রহমান।

সভাপতিত্ব করেন, জামায়েত ইসলামীর ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন জামায়েত ইসলামীর জেলা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

সম্মেলনে মানুষের উপস্থিতে জনসমুদ্রে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোলায় জামায়াতের বিশাল কর্মী সম্মেলন, নিরপেক্ষ নির্বাচনের দাবি

আপডেট সময় : ১২:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫