ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবনে স্যাটেলাইট ট্রান্সমিটার সংযুক্ত করে একটি কুমির অবমুক্ত করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চরাপুটিয়া খালে এ কুমিরটি অবমুক্ত করা হয়। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির, আইইউসিএন প্রকল্পের সমন্বয়কারী সারোয়ার আলম দীপুসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অবমুক্ত করা কুমিরটির দৈর্ঘ্য ৭ ফুট এবং বয়স ১২ বছর। এ উদ্যোগের মাধ্যমে কুমিরের চলাচল, জীবনাচরণ এবং খাদ্যাভ্যাস সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হবে বলে জানান করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।

আজাদ কবির বলেন, “সুন্দরবনে কুমিরের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে এবং প্রজনন ক্ষমতাও হ্রাস পাচ্ছে। এই গবেষণা কুমিরের প্রজনন বৃদ্ধি ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

এর আগে, ২০২৪ সালের মার্চ মাসে চারটি লবণ পানির কুমিরের শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার সংযুক্ত করে সুন্দরবনের চারটি স্থানে অবমুক্ত করা হয়েছিল। এদের মধ্যে দুটি পুরুষ ও দুটি স্ত্রী কুমির ছিল। অবমুক্ত করা স্ত্রী কুমির দুটির মধ্যে একটি ছিল করমজল কেন্দ্রের কুমির “জুলিয়েট” এবং অন্যটি যশোরের সাগরদাড়ি থেকে উদ্ধারকৃত কুমির “মধু”। পুরুষ কুমির দুটি মাদারীপুর এবং সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল।

বন বিভাগের তথ্য অনুযায়ী, এই কুমিরগুলোর মধ্যে একটি বিশাল এলাকা পাড়ি দিয়ে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ঘুরে বেড়ায়। পরে, ২০২৪ সালের এপ্রিল মাসে চিতলমারী উপজেলার একটি মৎস্য ঘের থেকে কুমিরটি পুনরায় উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আপডেট সময় : ১১:৪১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫