ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করলেন- ফরিদপুররের লতা জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের জন্মদিনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ফরিদপুর মটর ওয়ার্কার্স (১০৫৫) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন নায়াব ইউসুফ ফরিদপুরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জসিম হাওলাদার কৈজুরীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা সুমন শেখ নজরুল সংগীতে মুগ্ধতা ছড়ালেন ফরিদপুরের ‘লাইলি খালা’ বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজ হওয়া কিশোরীর ১১ দিনেও সন্ধান মেলেনি, স্থানীয়দের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের উত্তর কাউলীবেড়া থেকে রহস্যময় ভাবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ১১ দিনেও সন্ধান মেলেনি। (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে নিখোঁজ অনন্যা’র সন্ধান চেয়ে আত্মীয়-স্বজন ও  এলাকাবাসী  উদ্যোগে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে কান্না জড়িত কণ্ঠে অনন্যার বাবা তারা মিয়া বলেন, গত ২১ জানুয়ারী (মঙ্গলবার) সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়।

অনন্যা আক্তার (১৫) কাউলীবেড়া দারুস সুন্নাহ মাদ্রাসার হেফজো খানায় লেখাপড়া করতো। মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ হয় অনন্যা। নিখোঁজের এগারোদিন পার হয়ে গেলো কিন্তু,আমার মেয়েকে এখনো ফিরে পাইনি। আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমি আমার মেয়ে ফিরে পেতে চাই। অনন্যার মা জাহানারা বেগম জানায়, আমি আমার মায়ের মুখটা দেখতে চাই।

মানববন্ধনে কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান, শিল্পী জাফর ইকবাল আকাশসহ স্থানীয়রা তাদের বক্তব্যে জানান, অনন্যা হারিয়ে গেছে আজ ১১ দিন পার হলো। এর মধ্যে তার কোন খোঁজ না পাওয়ায় এলাকাবাসী বড়ই উদ্বিগ্ন। স্থানীয়রা বক্তব্যে বলেন, পরিবারটি বড়ই অসহায়, তারা দিন আনে দিন খায়। মেয়েটি সহজ সরল স্বভাবের কিন্তু তার পরিনতি কি হবে তা নিয়েও নানান শঙ্কা প্রকাশ করেন তারা। পুলিশ এখন পর্যন্ত অনন্যার কোন সন্ধান দিতে পারে নি। তাই পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, অনন্যার স্বজন ও মাদ্রাসার সহপাঠীরা।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, অনন্যা নামের এক কিশোরীর নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তবে, সম্প্রতি একটি ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেই ভিডিওতে যে মেয়েটিকে দেখা যায় সেই মেয়েটি অনন্যা বলে ধারণা করেন তার পরিবার। কিন্তু তথ্য প্রযুক্তির সাহায্যে জানা গেছে ভাইরাল হওয়া ওই ভিডিওর মেয়েটি অনন্যা নয়। তার লোকেশন ইন্ডিয়ার কোন এক প্রদেশে।

বিপ্লব কুমার দাস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজ হওয়া কিশোরীর ১১ দিনেও সন্ধান মেলেনি, স্থানীয়দের মানববন্ধন

আপডেট সময় : ০১:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫