ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় পরিচয়পত্রে বাধ্যতামূলক মোবাইল নম্বর সংযুক্তির ব্যাপারে আমার কিছু কথা অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আমার আহ্বান নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কব্জি কাটলেন ছোট ভাই ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ফরিদপুরে বিএসটিআই’র সমন্বিত মোবাইল কোর্টে ৮ মামলায় জরিমানা ১ লাখ ৪৮ হাজার টাকা নগরকান্দায় অবৈধ মাটি কাটার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সড়ক ও জনদুর্ভোগ চরমে Youth commits suicide over family feud in Sadarpur ফরিদপুরে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে কানাইপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য।

বাড়ছে সবজির দাম, ঝাস কমেনি পেঁয়াজেরও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৪৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রুহুল আমিন ভূইয়া
ফরিদপুর প্রতিনিধি

শীত মৌসুমের প্রায় শেষের দিক। ফলে রাজধানীর বাজার গুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। বেশ কিছুদিন ধরে যে সবজির দাম ক্রেতাদের স্বস্তি দিচ্ছিল, তা এখন হঠাৎ করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে পেঁয়াজের চড়া দাম ও অব্যাহত রয়েছে।
(২১ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে রাজধানীর কাওরান বাজার, কাপ্তান বাজার, শেওড়াপাড়া সহ বেশ কিছু এলাকায় একাধিক বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, কিছু শীতকালীন সবজি বাজারে নেই। এজন্য সেসব পণের দাম কিছুটা বেড়েছে। প্রতিটি ফুলকপি, বাঁধাকপির দাম আগের তুলনায় ৫- ১০ টাকা বেড়েছে। সিম ও বেগুনের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বিচ্ছেদেরা বলছেন, যে সবজিগুলো সরবরাহ কমছে সেগুলোর দাম কিছুটা বাড়বে।
আজকের বাজারে প্রতি কেজি সিম মান বেধে ৩০ টাকা থেকে ৫০ টাকা, টমেটো ২৫ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা থেকে কেজি প্রতি বিত্তি হচ্ছে, শসার দাম ৫০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং মুলা ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এছাড়া এক পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা কেজি। গ্রীষ্মকালীন সবজি করলা ৮০ টাকা, ঢেঁড়স ১২০ টাকা, বরবটি ১৪০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, চিচিঙ্গা এবং সাজনা বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে।

আবুল হাসান নামের আর এক ক্রেতা বলেন, যেহেতু সামনে রমজান আসছে তাই সবজির দাম বেড়ে যেতে পারে। সবজির বাজার সহনশীল পর্যায়ে রাখতে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।

কারওয়ান বাজারে সবজি বিক্রেতা মোঃ নাজমুল হোসেন বলেন, শীতের সময় সবজির দাম কম থাকে। শীত শেষের দিকে, তবে এখনও বাজারে পর্যাপ্ত শীতের সবজি আছে, যে কারণে দামটাও সহনীয় আছে।

এদিকে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে খাসির মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা। বয়লার বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকা। সোনালী ২৮০ থেকে ৩০০ টাকা। রমজানে পন্য চিনি, ছোলা, ডালে সপ্তাহ ব্যবধানে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে।
(সংরক্ষিত)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাড়ছে সবজির দাম, ঝাস কমেনি পেঁয়াজেরও

আপডেট সময় : ০৩:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫