ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

শরণখোলায় খালের কচুরিপানা থেকে লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আব্দুর রহিম

শরণখোলা, প্রতিনিধি :

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় নিখোঁজের তিনদিন পর মাওলানা মোঃ মোতালেব হোসেন (৭০) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার পূর্বখাদা গ্রামের চারঘাটা খালের কচুরিপানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোতালেব হোসেন পূর্বখাদা-চরঘাটা গ্রামের বাসিন্দা ছিলেন এবং স্থানীয় চরঘাটা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, সকালে খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব হোসেন গত ১৭ ফেব্রুয়ারি বরিশালের চরমোনাই মাহফিলে অংশ নিতে যান। সর্বশেষ ১৯ ফেব্রুয়ারি তিনি পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। ২০ ফেব্রুয়ারি রাতে স্থানীয়রা তাকে এলাকায় দেখলেও এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের ছোট স্ত্রী পিয়ারা বেগম মরদেহ শনাক্ত করেছেন। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শরণখোলায় খালের কচুরিপানা থেকে লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫