ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার ৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি

ফরিদপুরে এক কলেজ ছাত্রীকে ভর্তি না করতে পেরে অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিবেদকঃ
রেজাউল করিম ফরিদপুর

ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে এক ছাত্রীকে ভর্তি না করতে পেরে অধ্যক্ষের উপর বর্বরোচিত হামলা‌‌। কোতোয়ালী থানায় মামলার প্রেক্ষিতে হামলাকারীদের তিনজন কে আটক করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।জানা যায় সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলামকে যার নেতৃত্বে আঘাত করা হয়েছে, তিনি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ফরিদপুর জেলার সভাপতি আরিফুর রহিম রনিসহ তিনজনকে গ্রেফতার করেছেন ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। শহরের বিভিন্ন স্থানে চিরূনী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার২৭ ফেব্রুয়ারি-২৫ তারিখ দুপুরে আসামিদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এসময় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আসাদউজ্জামান সাংবাদিকদের জানান,১৫ জানুয়ারি রাতে মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত অধ্যক্ষের উপর এলোমেলো অতর্কিত হামলা চালায়। এসময় আক্রমণ করতে লোহার পাইপ ব্যবহার করেন। পরবর্তীতে তিনি গুরুতর আঘাত হন।এ ব্যাপারে অধ্যক্ষের স্ত্রী মোছাঃ জাহিদা আক্তার (কেয়া) বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায়পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত করেন। কোতয়ালী থানার একদল পুলিশ অভিযান চালিয়ে বিজেপি নেতা আরিফুর রহিম রনি, সাইমন ও জুয়েলকে গ্রেফতার করেন।অপর এক আসামি কে এখন ও গ্রেফতার করতে পারেনি,তবে গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। এসময় হামলাকারীরা
পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলেন, বিজেপি নেতা আরিফুর রহিম রনির নির্দেশে মোতাবেক তারা এ হামলা করেছেন। রনি তাদের ভাড়া করে অধ্যক্ষকে আক্রমণ করার কথা স্বীকার করেন।এ ব্যাপারে কোতোয়ালী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই ফাহিম ফয়সাল তরফদার বলেন, হামলার তেমন কোনও সুস্পষ্ট ক্লু পাওয়া যায়নি। নিবিড় ভাবে তদন্তের এক পর্যায়ে কলেজে ভর্তির একটি বিষয় আমরা জানতে পারি সেই সুত্র ধরেই আসামিদের শনাক্ত পূর্বক গ্রেপ্তার করতে সক্ষম হই।
পুলিশ সুত্রে জানা যায়, বিজেপি নেতা রনি কলেজে এক ছাত্রীকে ভর্তি করানোর জন্য অধ্যক্ষের ওপর চাপ সৃষ্টি করেন। অধ্যক্ষ সেই ছাত্রীকে ভর্তি করতে অস্বীকৃতি জানালে রনি ক্ষুব্ধ হন এবং অধ্যক্ষকে দেখে নেওয়ার হুমকি দেন বলে জানা যায়। ‌কোতয়ালী থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আলিপুর এলাকার একটি বাড়ি থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।
এছাড়া গ্রেফতারকৃত জুয়েল ও সাইমনের বাড়ি থেকে হামলার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের উপর হামলার মূল কারণ ছিল কলেজে একজন ছাত্রীকে ভর্তির নিয়ে। ভর্তি করতে না পারায় বিজেপি নেতা রনি অধ্যক্ষের ওপর ক্ষুব্ধ হয়ে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এই হামলার ঘটনা ঘটনা ঘটিয়েছেন। কোতয়ালী থানা পুলিশ বলেন,পলাতক অপর এক আসামি কে ধরার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরে এক কলেজ ছাত্রীকে ভর্তি না করতে পেরে অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় : ০৭:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫