ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

ফরিদপুর মহানগর প্রেসক্লাবের আত্মপ্রকাশ

রেজাউল করিম- ফরিদপুর
  • আপডেট সময় : ০৮:১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- ফরিদপুর

ফরিদপুর জেলার নামের প্রতি শ্রদ্ধা রেখে ফরিদপুর মহানগর প্রেসক্লাব নামে একটি সাংবাদিক সংগঠন নতুন যাত্রা শুরু করলো বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলা ফরিদপুরে। ১১ মার্চ ২০২৫ ইং রোজ মঙ্গলবার ফরিদপুর কোতোয়ালি থানাধীন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন হাড়োকান্দি আল আমিন জামে মসজিদ মার্কেটে দৈনিক সকালের সময় ও ফরিদপুর মহানগর বার্তা কার্যালয়ে পবিত্র রমজান মাসের দশম রোজার ইফতার শেষে এর আনুষ্ঠানিকতার যাত্রা শুরু হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ও বিভিন্ন থানা ও উপজেলার একদল উদ্যমী শিক্ষিত কর্মঠ ও সংবাদ মাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল সংবাদ কর্মীর উপস্থিতিতে  হাড়োকান্দি আল আমিন জামে মসজিদ মার্কেটে ফরিদপুর মহানগর প্রেসক্লাবের অফিসে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। সকল সাংবাদিকদের সম্মতিক্রমে ইফতার শেষে সাংবাদিকতার সুবিধা অসুবিধা ও প্রয়োজনীয়তার উপর বিশেষ আলোচনা করা হয় এবং সিন্ডিকেট সাংবাদিকতার মৃত্যু ঘটিয়ে একটি সুন্দর ও স্বচ্ছ সাংবাদিক সংগঠন করাই আমাদের মূল লক্ষ্যকে সামনে রেখে স্লোগানের উজ্জীবিত হয়ে- দৈনিক সকালের সময় পত্রিকার ফরিদপুর জেলার ব্যুরো চিফ ও দৈনিক ফরিদপুর মহানগর বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ নাজমুল হুদা বাশার ফরিদপুর মহানগর প্রেসক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত উদ্বোধনী ও আনুষ্ঠানিকতা যাত্রায় ইফতার পার্টির অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক বৃন্দরা  সংবাদ সংগ্রহের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় ফরিদপুর মহানগর প্রেসক্লাবের আংশিক কমিটিতে

সভাপতি নির্বাচিত হন নাজমুল হুদা বাশার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন রেজাউল করিম, সহ সাধারণ সম্পাদক অমিত সরকার

সাংগঠনিক সম্পাদক মোঃ টিটুল মোল্লা, সহ-সভাপতি মোঃ জহির মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ শাহীন শেখ, মহিলা সম্পাদিকা জুলিয়া আক্তার, প্রচার সম্পাদক, সেক মোহাম্মদ আফজালসহ মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মজিবুর রহমান, সাংবাদিক শামীম হোসেন, সাংবাদিক মাসুম আহমেদ, সাংবাদিক শরিফুল ইসলাম, সাংবাদিক মোকবুল সরদার, সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক মাজেদ মোল্লা, সাংবাদিক মুসলিমা খাতুন প্রমুখসহ আরো অনেকে। এসময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের উপস্থিত সকলেই তাদের কে ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি নাজমুল হুদা বাশার ও সাধারণ সম্পাদক রেজাউল করিম একে একে সবাই কে ফুল দিয়ে বরণ করে নিয়ে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে  একযোগে কাজ করার অঙ্গীকার করেন এবং সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুর মহানগর প্রেসক্লাবের আত্মপ্রকাশ

আপডেট সময় : ০৮:১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫