ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩ হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সালথায় বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম মারুফ, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ‍

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা। আজ সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী সাহেবের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার সেক্রেটারী সাবেক ছাত্র নেতা তরিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখার সভাপতি মুফতী মফিজুর রহমান,  ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ছায়েম মোল্যা, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আসাদ মাতুব্বর, পুরুরা মাদ্রাসার মোহতামিম মাওলানা নিজাম উদ্দিন, সালথা উপজেলা ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা নেসারুদ্দীন, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের সকলের ইসরাইলী পণ্য বয়কট করতে হবে। দেশের কোন দোকানদার ইসরাইল পণ্য বিক্রি করবেন না। আমাদের দেশের পণ্য আমরা দেশে ব্যবহার করব। আমাদের আগে খাঁটি মুসলমান হতে হবে। তারপরে সকল মুসলিম একত্রিত হয়ে জুলুমকারীদের প্রতিহত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সালথায় বিক্ষোভ

আপডেট সময় : ০২:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫