ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

নগরকান্দায় অস্ত্র উদ্ধার, মা,বাবা,বোন সহ ৪ জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল 

বিশেষ প্রতিবেদক 

ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে মো. জুবায়ের হোসেন হিমেল (৩০) নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় অভিযানে বাধা দেওয়ায় হিমেলের বাবা মাহবুবুর রহমান মঞ্জু (৬৫), মা হামিদা আক্তার (৬০) ও বোন নাজিবা জাহানকে (৩২) গ্রেপ্তার করা হয়।  ৮ এপ্রিল মঙ্গলবার  দুপুরে ক্যাপ্টেন তানভীর আহম্মেদের নেতৃত্ব সেনাবাহিনী ও পুলিশের একটি অভিযানিক দল নগরকান্দা পৌরসভার জঙ্গুরদী পূর্বপাড়ায় হিমেলের বাড়িতে প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় ওই বাড়ি থেকে একটি এয়ার গান, ১টি রামদা, ২টি চাপাতি ও ৩টি ছুরি উদ্ধার করা হয়েছে।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালীন হিমেলের মা-বাবা ও বোন বাধা দেন। পরে পুলিশ তাদের আটক করে। গ্রেপ্তারকৃতদের নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।অভিযানের সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, সেনাবাহিনী ও  পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী হিমেল ও তার মা-বাবা-বোনকে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।অস্ত্র সন্ত্রাসী হিমেল গ্রেফতারের খবরে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নগরকান্দায় অস্ত্র উদ্ধার, মা,বাবা,বোন সহ ৪ জন গ্রেফতার

আপডেট সময় : ০৩:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫