ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন

ফরিদপুরের মধুখালীর গড়াই নদীতে অবৈধ ড্রেজার বন্ধ করে দিলেন ইউএনও আবু রাসেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

Oplus_131072

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিবুল হাসান মিঠু – মধুখালি প্রতিনিধিঃ

গড়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করলেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল। গতকাল (০৩/০৫/২০২৫) কামারখালী ইউনিয়নের গড়াই নদীতে অবৈধভাবে স্থাপিত একটি ড্রেজার মেশিন বন্ধ করে দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে,আকিদুল, ভিপি সোহাগ,সোনা মোল্লা,আরিফ মোল্লা,এহিয়া মোল্লা,দাউদ মোল্লা,মিল্টন খান,টার্গেট চৌধরী,চঞ্চল মোল্লা,রিপন মোল্লা, শিপন মোল্লা সহ এই চক্র দীর্ঘদিন ধরে নদীর তীরবর্তী নির্মানাধীন রেল সেতু সংলগ্ন এলাকায় কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই একটি চক্র দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল। এতে নির্মাণাধীন রেল সেতু ক্ষতিগ্রস্ত ও নদীর তীর সংলগ্ন জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল।

অভিযান পরিচালনা করে ইউএনও মোঃ আবু রাসেল নিজে উপস্থিত হয়ে ড্রেজার বন্ধ করার নির্দেশ দেন।তিনি বলেন নদী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। অবৈধভাবে বালু উত্তোলন শুধু পরিবেশ নয়, জনগণের জীবন-জীবিকার ওপরও হুমকি তৈরি করে। এ ধরনের কাজ বরদাশত করা হবে না।”

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ সদস্য এবং জনসাধারণ। এলাকাবাসী ইউএনও’র এ পদক্ষেপকে স্বাগত জানান এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রশংসা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা অবৈধভাবে নদী খনন বা পরিবেশ ধ্বংসে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরের মধুখালীর গড়াই নদীতে অবৈধ ড্রেজার বন্ধ করে দিলেন ইউএনও আবু রাসেল

আপডেট সময় : ০৫:২৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫