ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক পত্নীতলায় নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ফরিদপুর পৌর সুপার মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা সদরপুরে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত  বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান

নড়াইলে সাংবাদিককে প্রাণ-নাশের হুমকি, থানায় জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি, নড়াইল:,

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেয়ার ঘটনায় রাসেল শেখ (৩৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি সাতক্ষীরা জেলায় পল্লী বিদ্যুৎ অফিসে নিয়মিত সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত বলে জানা গেছে।

বুধবার (৭ মে) রাতে লোহাগড়া থানায় সাধারণ ডায়রি করেন ভুক্তভোগী সাংবাদিক আজিজুর বিশ্বাস নিজেই।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান এ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক আজিজুর বিশ্বাস (৩৫) উপজেলার রামেস্বারপুর গ্রামের মৃত আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে। তিনি দৈনিক ঘোষণা ও দৈনিক প্রবাহ পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত।

সাধারণ ডায়রিতে আজিজুর বিশ্বাস উল্লেখ করেন, গত ৫ মে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপাশা মোল্যার মাঠের সামনে নড়াইল জেলা ট্রাফিক পুলিশের অভিযান পরিচালনা হচ্ছিল। এসময় তিনি সংবাদ সংগ্রহ করতে যান। পথিমধ্যে নড়াইল জেলা ট্রাফিক পরিদর্শক, (লোহাগড়া জোন) ফারুক আল-মামুন ভুঁইয়ার সাথে মটর সাইকেল চালক সদর উপজেলার মৃত হাসান শেখের ছেলে রাসেল শেখ ওরফে ডিটান (৩৩) এর কাগজপত্র বিহিন গাড়ী পুলিশ আটক করার কারণে পুলিশের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। তখন সাংবাদিক আজিজুর বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিকরা বিষয়টি ভিডিও ধারন করে ফেইসবুকে পোষ্ট করেন। এ বিষয়ে বিবাদী তার উপর ক্ষিপ্ত হয়ে বুধবার (৭ মে) একটি নাম্বার থেকে সাংবাদিক আজিজুরকে ফোন দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকিসহ ভয়ভীতি প্রদান করে।

ভুক্তভোগী আজিজুর বিশ্বাস বলেন, সত্য প্রকাশ করায় আমাকে মারধর ও প্রাণ নাশের হুমকি দিয়েছে রাসেল শেখ ওরফে ডিটান নামে এক ব্যক্তি। আমি প্রশাসনের কাছে এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

এ অভিযোগের ব্যাপারে অভিযুক্ত রাসেল শেখ ওরফে ডিটানকে মুঠোফোনে কল দিয়ে হুমকি ও মারধরের বিষয়টি জানতে চাইলে তিনি এ ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে আবারো যোগাযোগের চেষ্টা করে হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকেরা। লোহাগড়া উপজেলার সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি বলেন, সত্য প্রকাশ করায় সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হুমকি দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার তনন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান জানান, সাংবাদিক আজিজুর বিশ্বাস বাদী হয়ে একটি জিডি করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নড়াইলে সাংবাদিককে প্রাণ-নাশের হুমকি, থানায় জিডি

আপডেট সময় : ০৩:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫