ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

চবি থেকে স্নাতকে (সম্মান) সুমাইয়া বিনতে নূরের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো লুৎফুর রহমান রাকিব 

স্টাফ রিপোর্টার।

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের কৃতিশিক্ষার্থী মোসা: সুমাইয়া বিনতে নূর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রো-বায়োলজি বিভাগ থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রো-বায়োলজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৯৫ (আউট অব ৪.০০) পেয়ে  প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছে। তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার সহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বেশ আনন্দিত ও গর্বিত। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা গ্রামের কৃতিসন্তান, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম মজুমদার ও মরকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা: রোকেয়া আক্তার দম্পতির বড় মেয়ে।

সেরা ফলাফলের জন্য মহান আল্লাহ তা’য়ালার নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সুমাইয়া বিনতে নূর বলেন, আমার এ ফলাফলের জন্য আমি আমার পিতা-মাতা ও চবি’র মাইক্রো-বায়োলজি ডিপার্টমেন্টের শিক্ষকদের নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতে তাদের অবদান অনস্বীকার্য। পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে কৃতিত্বপূর্ণ এ ফলাফল অর্জনে আমি অত্যন্ত খুশি। আমি সকলের কাছে দোয়া চাই, যাতে কর্মজীবনেও দেশের একজন সুযোগ্য কর্ণধার হিসেবে দেশ মাতৃকার কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে পারি।

উল্লেখ্য, সুমাইয়া বিনতে নূর ইতিপূর্বে তার একাডেমিক ক্যারিয়ারের বিভিন্ন স্তরে ভালো ফলাফলের মাধ্যমে কৃতিত্ব অর্জনের পাশাপাশি মা-বাবার মুখ উজ্জ্বল করেছেন। সুমাইয়া তার শিক্ষা জীবনের শুরুর দিকে তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে ও মাধ্যমিকে করপাটি হাজী মনির উদ্দীন আদর্শ বালিকা বিদ্যালয় থেকে ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। এছাড়াও একই বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ ফাইভ ও কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে একমাত্র গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে কৃতিত্বের অনন্য স্বাক্ষর রাখতে সক্ষম হয়। তার এমন গৌরবোজ্জ্বল ফলাফলে পরিবার সহ এলাকাবাসী গর্বিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চবি থেকে স্নাতকে (সম্মান) সুমাইয়া বিনতে নূরের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন

আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫