ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মোট চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি উপভোগ করার জন্য উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় অভিযান: ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

ফরিদপুরে বাবাকে ডাকতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, দাফনের সময় নড়েচড়ে ওঠায় চাঞ্চল্যর সৃষ্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল

বিশেষ প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গায় বজ্রপাতে ইমন মোল্লা (১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্র মারা গেছে। যদিও দাফনের সময় নড়েচড়ে ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ওই বাড়িতে উৎসুক মানুষের ঢল নামে।

বৃহস্পতিবার ১৫ মে বিকেল ৫টার দিকে বাবাকে ডাকতে মাঠে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

ইমন ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শারিস্তাবাদ গ্রামের কালাম মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে ফরিদপুরের ভাঙ্গাসহ আশপাশের এলাকায় প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাত হতে দেখে মাঠে কাজ করতে যাওয়া বাবাকে ডাকতে যায় ইমন। এ সময় ইমনের ওপরই বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ইমনের মরদেহ বাড়িতে নিয়ে গোসলসহ কবর খোঁড়া শুরু করেন গ্রামবাসী। ইমনকে গোসলের সময় হঠাৎ সে নড়েচড়ে ওঠে। এমন ধারণা করে পরে স্বজনরা তাকে পুনরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে মৃত্যুর ঘটনা ও পরে জীবিত হওয়া ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমন খবর পেয়ে ওই বাড়িতে উৎসুক মানুষের ঢল নামে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, ইমনকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে জীবিত হওয়ার সংবাদটি আমার কাছে এসেছে। আমি শুনে তো অবাক! পরে খোঁজ নিয়ে জানতে পারলাম ইমন মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরে বাবাকে ডাকতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, দাফনের সময় নড়েচড়ে ওঠায় চাঞ্চল্যর সৃষ্টি

আপডেট সময় : ০২:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫