ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে ধারালো অস্ত্রের হামলায় ৫ জন আহত, ৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ, কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য   ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করলেন- ফরিদপুররের লতা জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের জন্মদিনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ফরিদপুর মটর ওয়ার্কার্স (১০৫৫) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন নায়াব ইউসুফ ফরিদপুরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জসিম হাওলাদার

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রীর উপর সন্ত্রাসী হামলা, ৬ জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল 

 বিশেষ প্রতিবেদক 

ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে মারধর এবং তার বাড়িঘর ভাঙচুর এর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা ও কর্মীদের বিরুদ্ধে। ৩০শে শুক্রবার মে শুক্রবার সন্ধ্যার পরে ফরিদপুর, ভাঙ্গা মহাসড়কের ভবুকদিয়া এলাকায় রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।ভুক্তভোগী ও হামলার শিকার বৈশাখী ইসলাম বর্ষা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের মেয়ে। তিনি জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব এবং সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

জানাগেছে কয়েক দিন ধরে বৈশাখীর ছোট বোনকে উত্ত্যক্ত করে আসছিলেন বিএনপি নেতার এক সমর্থকের ছেলে মোঃ শরিফ বেপারী, এর প্রতিবাদে থানায় অভিযোগ করলে শুক্রবার বিকেলে ভবুকদিয়া এলাকায় পুলিশ যায়, ওই সময় উত্ত্যক্তকারী যুবককে পুলিশ আটক করেন, পরে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। তখন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান তারা মোল্যার নেতৃত্বে বৈশাখী ইসলাম বর্ষাকে মারধরের ঘটনা ঘটে।

এই ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৈশাখী ইসলাম বর্ষার বাড়িতে ছুটে যান, তখন তাঁদের ওপর চড়াও হন স্থানীয় বিএনপির সমর্থকরা। এ সময় এক পুলিশ সদস্যকেও মারধর করেন ও গাড়ির ওপর হামলা চালায় উত্তেজিতরা। এর পর প্রতিবাদে ঢাকা”বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালীন যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় বিশিষ্টজনদের অনুরোধে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেয়। এর পর রাত ১০ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বৈশাখী ইসলাম বর্ষা” জানান-বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় পুলিশের সামনে তার চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করা হয়। তিনি আরও বলেন, আমাকে মারধর করার সময় বলে- আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে বলতে গেছিস কেন, এলাকায় কোনো সমন্বয়গিরি চলবে না।অতঃপর এই নেত্রী ফেসবুকের লাইভে এসে বিষয়টি তুলে ধরেন, এরপরই উত্তেজনা সৃষ্টি হয়। আর রাতেই তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে জানান। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, পুলিশ ও সেনাবাহিনী।

এই বিষয়ে আরও জানতে, বিএনপি নেতা মোঃ বদিউজ্জামান তারা মোল্যার সঙ্গে মুঠোফোনে  যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

এঘটনার উত্যক্তকারী যুবক শরীফ বেপারী সহ ৬

জনকে  আটক করেছে।

নগরকান্দা সার্কেলের অতিরিক্ত দায়িত্বরত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, একটি মেয়েকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে  এবং সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রীর উপর সন্ত্রাসী হামলা, ৬ জন গ্রেফতার

আপডেট সময় : ০২:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫