ফরিদপুর মহানগর ২ নং ওয়ার্ডের ওলামাদলের কমিটি গঠন।
- আপডেট সময় : ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৫২৪ বার পড়া হয়েছে

মোঃ মজিবুর রহমান
জেলা প্রতিনিধি ফরিদপুর
২১ জুন-২৫ তারিখ ফরিদপুর মহানগর ২নং ২ ওয়ার্ড ওলামাদলের আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন ফরিদপুর মহানগর ওলামাদল।উক্ত আহ্বায়ক কমিটিতে আহবায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদ হোসেন ও সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা আশরাফ আলী। আজ সন্ধ্যার পরে দুই নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ২ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে উলামা দলের আহবায়ক ও সদস্য সচিবকে মিষ্টিমুখ করান ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউল আলম বাবুল ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ। এ সময় আর উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর কৃসকদলের সহসভাপতি ও ২ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন মন্ডল ২ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মন্ডল সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান সালাম মিয়া মোহাম্মদ মিজান মিয়া মোঃ লিয়াকত হোসেন বেপারী ফরিদপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের সদস্য মানজারুল ইসলাম রানা জেলা কৃষকদলের সদস্য রফিক খান।২ নং ওয়ার্ড বিএনপির নেতা আবুল কাশেম মিয়া বিমল দা ২ নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ২ নং ওয়ার্ড ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক শেখ সহ ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















