ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যান্ত্রিক ত্রুটির কারণে পাংশার নাদুরিয়া লাঙ্গল বাঁধ গড়াই সেতুর দুটি গার্ডার ভেঙে গেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৪৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ 

যান্ত্রিক ত্রুটির কারণে গত ২৪ জুন মঙ্গলবার বিকালে  রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাদুরিয়া, লাঙ্গল বাঁধ নির্মাণাধীন গড়াই সেতুর দুটি গার্ডার ভেঙে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটির কারণে গার্ডারটি ভেঙে গেছে বলে জানিয়েছেন বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলী ও পাংশার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)পাংশা সূত্রে জানা গেছে, ২০২০ সালে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় পাংশা উপজেলা ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীর উপর ৬৫০ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। এম.এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পান। সেতু নির্মাণে ব্যায় ধরা হয়েছে ৬৩ কোটি ৯১ লক্ষ  টাকা। ২০২৩ সালে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও দুই দফা মেয়াদ বাড়িয়েও এখনো ৮০ শতাংশ কাজ শেষ হয়নি।

সরেজমিন ঘটনাস্থলে গেলে শ্রমিকরা জানান, নির্মাণকাজ চলাকালে সেতুর ৭ নম্বর স্প্যানের দুই নম্বর গার্ডারটি ভেঙে যায়। ভেঙে যাওয়া গার্ডারটি সেতুর ৭ নম্বর স্প্যানের দুটি পিলারের ওপর হেলে পড়ে রয়েছে। গার্ডারটির দুই স্থানে ভাঙন দেখা গেছে। পাশে থাকা এক নম্বর গার্ডারটি বেঁকে গেছে। এদিকে পাংশা উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস মুঠোফোনে জানান, গার্ডারটি তিনটি হাইড্রলিক জ্যাকের মধ্যমে উঠানোর সময় একটি জ্যাকের ত্রুটির কারণে গার্ডারটি হেলে যায়।

ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার বিজন কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গার্ডারটি বাতাসে পড়েনি, পড়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। এক একটি গার্ডারের ওজন ১৭০ টন হওয়ায় বাতাসে পড়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে গার্ডারটি শিফটিং করার সময় গার্ডারটি পড়ে যায়। এ ছাড়া অন্য কোনো সমস্যা নেই।

উক্ত বিষয়ে এলজিইডির রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোঃ  ইউসুফ হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি ঘটনাটি শুনেছি। আরো বিস্তারিত জেনে আপনাকে জানাবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যান্ত্রিক ত্রুটির কারণে পাংশার নাদুরিয়া লাঙ্গল বাঁধ গড়াই সেতুর দুটি গার্ডার ভেঙে গেছে

আপডেট সময় : ০১:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫