ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার ৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা অনুষ্ঠিত : ১৫ নভেম্বর পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৪৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ জুন শুক্রবার বিকাল চারটায় নগরের চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় বক্তারা বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য ব্যক্তিস্বার্থ সিদ্ধি নয়, বরং একে অপরের সহযোগিতায় সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া। অ্যালামনাই-এর মধ্যে বিভক্তির কোনো সুযোগ নেই, এখানে রাজনীতি নয়, বরং বন্ধুত্ব ও সহযোগিতা হবে একমাত্র পথ।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। বিশ্বের বহু নামী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার পেছনে অ্যালামনাইদের বড় ভূমিকা রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনও সেই ধারাবাহিকতা বজায় রেখে একটি প্রাণবন্ত, সক্রিয় ও কল্যাণমুখী সংগঠন হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়।

সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুহতাসিম বিল্লাহ ফারুকী।

কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানে সহযোগিতা করা, বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো নির্মাণ, বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব উদ্যোগে ভূমিকা রাখা, শিক্ষকদের গবেষণায় উৎসাহ দিতে পুরস্কার প্রদান, তথ্য কেন্দ্র ও ‘কমফোর্ট সেন্টার’ নির্মাণ, কল্যাণ তহবিল গঠন, নিজস্ব কার্যালয় স্থাপন, সাংগঠনিক লক্ষ্য নির্ধারণ, ২০২৭ সালের মধ্যে ২৫ হাজার নতুন সদস্য সংগ্রহ ও আসন্ন ১৫ নভেম্বর বৃহৎ পুনর্মিলনী আয়োজন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক চাকসু ভিপি, বিশিষ্ট রাজনীতিবিদ এসএম ফজলুল হক।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব সিরাজ উদ্দীন মিয়া সাথী, চাকসুর সাবেক জিএস মাহমুদুর রহমান মান্না, নৌ সচিব মো. ইউসুফ, এডিবির সাবেক পরিচালক ড. মাহফুজউদ্দিন আহমেদ, সাবেক চাকসু ভিপি ও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএম শামসুজ্জামান হীরা, সাবেক চাকসু ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, সাবেক চাকসু জিএস আজিম উদ্দিন আহমেদ, সৈয়দ সগির আহমেদ, মুজতবা কামাল, অধ্যাপক ইউনুচ গনি, রেজাউল করিম, মহিউদ্দিন বাদল, সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, আসিফ চৌধুরী  প্রমুখ।

সভায় চাকসুর সাবেক জিএস মাহমুদুর রহমান মান্না তার বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতির কথা উল্লেখ করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশবিদেশে নেতৃত্ব দিচ্ছে। এ ধারাকে অব্যাহত রেখে সামনে এগিয়ে যেতে হবে।

সভায় মুখ্য সচিব সিরাজউদ্দীন মিয়া বলেন, একমাত্র ঐক্যই হতে পারে চবি অ্যালামনাইয়ের শক্তি। বিভক্তি কোনো সমাধান নয়। সবাইকে একসঙ্গে বসে সম্মিলিতভাবে সমস্যা সমাধান করতে হবে। আমাদের রাজনীতি হবে বন্ধুত্বের, ঐক্যের। তিনি আরও বলেন, অ্যালামনাই হতে হবে অরাজনৈতিক ও গণতান্ত্রিক। এখানে সব দল ও মতের মানুষ থাকবে, হবে নতুন ও পুরাতনের সেতু বন্ধন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা অনুষ্ঠিত : ১৫ নভেম্বর পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৬:০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫