ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 

বোয়ালখালীতে রথযাত্রা উপলক্ষে পূর্ব গোমদন্ডী ছন্দারীয়া গ্রামের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৪৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের বোয়ালখালীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে শুক্রবার (২৭ জুন) বিকাল ৩টায় পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের বাড়ি ছন্দারীয়া গ্রামের বিশিষ্ট তবলা বাদক ও বৃন্দাবনবাসী সাধু নরোত্তম দাসের উদ্যোগে ও এলাকাবাসীর সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এতে ভক্তবৃন্দের উপস্থিতিতে নামকীর্তন ধর্মীয় ভজন ও জয়ধ্বনির মাধ্যমে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীকে প্রণাম ও শ্রদ্ধা সহকারে স্বাগত জানিয়ে রথযাত্রায় সম্পৃক্ত হন আগত সকল ভক্তবৃন্দ ও পুণ্যার্থী।

এ সময় লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান “বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর” প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সংগঠক, কবি ও সাংবাদিক শিল্পী বিপ্লব জলদাস সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বোয়ালখালী পৌরসভার সিনিয়র-সহ-সভাপতি আশুতোষ দাশ, সহ-সভাপতি অনিল দাস, ও কীর্তনীয়া মিন্টু দাস বলেন, ভাই বলরাম ও বোন সুভদ্রা মহারানীকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীশ্রী জগন্নাথ দেব বিশ্ববাসীর কল্যাণে পাপ মোচন এবং পুণ্য লাভের জন্য নিজে গুণে কৃপা করে সকল ভক্তদের দর্শন দিতে রথে উপবিষ্ট হয়ে যাত্রা করেন।

এতে শত শত ভক্তবৃন্দ ও পুণ্যার্থীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ছন্দারীয়া গ্রামে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোয়ালখালীতে রথযাত্রা উপলক্ষে পূর্ব গোমদন্ডী ছন্দারীয়া গ্রামের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫