ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি বিজ্ঞপ্তিঃ তারিখ ০৮-০৬-২০২৬ ইং  ৬৫ শতাংশ গ্রাহককে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুচ্চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক গ্রেপ্তার ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে

পাঁচ দফা দাবি আদায়ে উত্তাল ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ২৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামের চিলমারী ভাসমান তেল ডিপোর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। “দুনিয়ার মজদুর এক হও”, “শ্রমিক বাঁচাও, দেশ বাঁচাও”—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে মানববন্ধন চত্বর।

চিলমারী নদীবন্দর থেকে আগত শতাধিক শ্রমিকের অংশগ্রহণে মানববন্ধনটি এক প্রতিবাদী প্ল্যাটফর্মে পরিণত হয়।

রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও চিলমারী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, সহ-সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সদস্য মকবুল হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, চিলমারী নদীবন্দরের ভাসমান তেল ডিপোর কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য একটি মহল পরিকল্পিত ষড়যন্ত্র করছে। এতে স্থানীয় শ্রমিকদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তারা ডিপোর বর্তমান কর্মকর্তাদের অপসারণ ও নতুন কর্মকর্তাদের নিয়োগের জোর দাবি জানান।

মানববন্ধনে উত্থাপিত পাঁচ দফা দাবিগুলো হলো:

১. চিলমারী ভাসমান তেল ডিপোর বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র বন্ধ করে বর্তমান কর্মকর্তাদের অপসারণ ও নতুন নিয়োগ দিতে হবে।

২. ভাসমান বার্জগুলোকে নদীর পশ্চিম তীরে নিরাপদ ও সুবিধাজনক স্থানে একত্রিত করতে হবে।

৩. ডিপোতে জ্বালানি তেল মজুদ ও পরিবহন কার্যক্রম উন্নত ট্যাংকলরি ব্যবস্থার মাধ্যমে অবিলম্বে চালু করতে হবে।

৪. ডিপোর সঙ্গে যুক্ত করে অত্যাবশ্যকীয় সুবিধাসম্পন্ন চিলমারী ট্যাংকলরি টার্মিনাল নির্মাণ করতে হবে।

৫. অস্থায়ী ভাসমান তেল ডিপোকে স্থল ও জলপথের সমন্বয়ে একটি স্থায়ী ‘শোর ডিপো’তে রূপান্তর করতে হবে।বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অপচেষ্টা বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী ২১ জুলাইয়ের (২০২৫) মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে ২২ জুলাই থেকে উত্তরাঞ্চলের প্রতিটি জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে বলেও ঘোষণা দেন নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাঁচ দফা দাবি আদায়ে উত্তাল ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন

আপডেট সময় : ০৩:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫