ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় পরিচয়পত্রে বাধ্যতামূলক মোবাইল নম্বর সংযুক্তির ব্যাপারে আমার কিছু কথা অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আমার আহ্বান নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কব্জি কাটলেন ছোট ভাই ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ফরিদপুরে বিএসটিআই’র সমন্বিত মোবাইল কোর্টে ৮ মামলায় জরিমানা ১ লাখ ৪৮ হাজার টাকা নগরকান্দায় অবৈধ মাটি কাটার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সড়ক ও জনদুর্ভোগ চরমে Youth commits suicide over family feud in Sadarpur ফরিদপুরে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে কানাইপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য।

সাংবাদিক ও চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতা আসিফ ইকবালের পিতার ইন্তেকাল : চট্টগ্রাম নাগরিক ফোরামের গভীর শোক প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

আজ ৩০ জুন সোমবার দুপুর ১টা ২০ মিনিটে চট্টগ্রাম নাগরিক ফোরামের অন্যতম নেতা, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী আসিফ ইকবালের শ্রদ্ধেয় পিতা মো মফিজুর রহমান (৭৪) নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম ছিলেন একজন নিরহংকার, সৎ, পরহেজগার ও সম্মানিত মানুষ। তিনি জীবনভর নীতিনিষ্ঠ জীবনযাপন করে গেছেন এবং তাঁর জীবনদর্শন সন্তানদের মধ্যে সততা ও দায়িত্ববোধের যে বীজ বপন করে গেছেন, তা আসিফ ইকবালের কর্মে ও চরিত্রে প্রতিফলিত হয়।

আসিফ শুধু একজন সাংবাদিক নন, তিনি চট্টগ্রাম নাগরিক ফোরামের সক্রিয় একজন সংগঠক ও নেতা হিসেবেও শহরের উন্নয়ন, নাগরিক অধিকার ও সত্যের পক্ষে সোচ্চার কণ্ঠ হিসেবে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছেন। তাঁর পিতার প্রয়াণে এই সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, মহাসচিব মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম নাগরিক ফোরামের একদশক পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক শাহরিয়ার খালেদ ও প্রধান সমন্বয়ক স ম জিয়াউর রহমান।

এক যুক্ত শোকবার্তায় তাঁরা বলেন— “মরহুম একজন মহানুভব, ধর্মভীরু ও সদালাপী মানুষ ছিলেন। তাঁর আদর্শ ও মূল্যবোধ থেকে আসিফ ইকবাল  যে দায়িত্বশীল নেতৃত্বে বেড়ে উঠেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি – সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ্‌ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।”

এই দুঃখের মুহূর্তে আমরা সবাই আসিফ ও তাঁর পরিবারের পাশে আছি।

সবার কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতা আসিফ ইকবালের পিতার ইন্তেকাল : চট্টগ্রাম নাগরিক ফোরামের গভীর শোক প্রকাশ

আপডেট সময় : ০৫:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫