ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

গাজীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চার নেতা বহিষ্কৃত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইমন চৌধুরী স্টাফ রির্পোটার 

চাঁদা দাবী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বহিষ্কৃতরা হলেন—গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।

দলীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলবিরোধী কার্যকলাপ, চাঁদা আদায়সহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগ যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বহিষ্কারের ফলে তারা বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন বলে দলীয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএনপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, “দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং দলের স্বচ্ছতা ও নৈতিক অবস্থান ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের কেউই নীতিমালা ও আদর্শের ঊর্ধ্বে নয়।”

এদিকে, বহিষ্কৃত নেতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দলীয় সিদ্ধান্তের ফলে গাজীপুর মহানগর বিএনপিতে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চার নেতা বহিষ্কৃত

আপডেট সময় : ০৪:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫