ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন  কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী  নোটিশের পর আজ বিকেল ৩টায় ফরিদপুরে উচ্ছেদ অভিযান। কিছু মানুষ হারিয়ে যাওয়ার পরই তাদের মূল্য বোঝা যায়

মোবাইল সার্ভিসিং এর নামে কাস্টমারের ব্যক্তিগত তথ্য চুরি করা ব্ল্যাকমেলিং চক্রের মূল হোতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

সার্ভিসিং করতে দেয়া কাস্টমারের মোবাইলের ছবি হাতিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সাব্বির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় চাঁপাইনববাগঞ্জ পৌর এলাকার আলীনগর-বিদিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ৩২ বছর বয়সী সাব্বির হোসেন ওই এলাকারই মিল্কি মহল্লার মোজাম্মেল হকের ছেলে। তার মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে।

খোঁজ জানা গেছে, সাব্বিরের দোকানে এক ব্যক্তি মোবাইল মেরামত করতে দেন। এই সুযোগে সাব্বির হোসেন ওই মোবাইলটির সব ছবি হাতিয়ে নেয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ওই ব্যক্তির নামে ফেইক আইডি খুলে ওই ছবিগুলো ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই ভুক্তভোগী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে অভিযুক্ত সাব্বির হোসেনকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, থানায় একটি অভিযোগ হলে সাব্বির হোসেনকে আটক করা হয়েছে। এ সময় তার দোকানে থাকা একটি কম্পিউটারও জব্দ করা হয়েছে। অভিযোগের ঘটনাটি যাচাই-বাছাইয়ের পরই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোবাইল সার্ভিসিং এর নামে কাস্টমারের ব্যক্তিগত তথ্য চুরি করা ব্ল্যাকমেলিং চক্রের মূল হোতা গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫