ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতা কর্মীরা, পুলিশের ওপর হামলায় আহত অন্তত ৫ ফরিদপুরের সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নিরাপত্তা, কেন্দ্র পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা ১৫৭ বছরের ঐতিহ্যের শহর ফরিদপুর: সিটি কর্পোরেশনে উন্নীত করার জোর দাবি —সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সদরপুরে ২০০ বছরের ঐতিহ্য: জরিপের ডাঙ্গীতে উৎসবমুখর ‘মুসলমানদের মেলা’ সদরপুরে হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত ফরিদপুরে আবাসিক হোটেলে হামলা, মালিককে কুপিয়ে জখম; চাঁদাবাজির অভিযোগ।

খুলনার দৌলতপুরে যুবদল নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ১১ জুলাই দুপুরে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে তার পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন, দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী। মৃত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মো: আব্দুল করিম মোল্লার ছেলে। মোল্লা মাহবুবুর রহমান দৌলতপুর থানা যুবদলের সহ সভাপতি ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সময় দাম দা হাতে তার ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ঔই রাতেই সংগঠন থেকে মাহাবুবকে বহিষ্কার করা হয়। এরপরও তিনি নিয়মিত দলীয় কর্মসুচিতে অংশ নিতেন। প্রত্যেকদর্শীরা জানান, আজ দুপুরে বাড়ির সামনে নিজের প্রাইভেট কার পরিস্কার করছিলেন মাহাবুব। এসময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি গাড়ির সামনে দাড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। মাহাবুব গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এসময় দুর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পায়ের রগ কেটে দেয়। এলাকাবাসী জানান, ৫ আগষ্টের পর এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন মাহাবুব। মাদক বিক্রি নিয়ে এলাকার আরেকটি গ্রপের সাথে তার বিরোধ চলছিল। এর জেরে আগেও কয়েকবার মাহাবুবের ওপর হামলা হয়। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন,  মাদক বিক্রি নিয়ে প্রতিপক্ষের সাথে মাহাবুবের দ্ধন্ধ চলছিল। এর জেরে হামলা কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। ওসি আরো জানান, মাহবুবের বিরুদ্ধে মাদক সহ ৮ টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনার দৌলতপুরে যুবদল নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা।

আপডেট সময় : ১২:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫