ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মোট চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি উপভোগ করার জন্য উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় অভিযান: ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে খুলনা মহানগর বিএনপি বিবৃতি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনা নগরীর আইন শৃংখলা পরিস্থিতির চরম উদ্ধেগ ও ক্ষোভ প্রকাশ করে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, খুন, অস্ত্রের মহড়া,চুরি,ডাকাতি ও লুটপাটের মতো ঘটনা নিত্য দিনের মতো ঘটনা হয়ে দাড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি, খুন সহ সন্ত্রাসী ঘটনা। সর্বশেষ দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবর রহমান সহ গত ১০ মাসে মহানগরীতে ২৭ টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আর এসকল ঘটনায় সংকিত হয়ে পড়েছে নগরবাসী। তারা বলেন, মহানগরীর আইন শৃঙ্খলা অবনতির দায়ভার, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীরা কোনভাবেই এড়াতে পারে না। খুলনা মহানগর বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন। আরো উল্লেখ করেন, বিগত ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুলনার পুলিশ এখনোও পুরোপুরি সক্রিয় হয়নি। আর এ সুযোগটি কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা। দীর্ঘ দিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় ফিরে হত্যা,ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এছাড়া কিশোর গ্যাং সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকান্ডে আতংকিত হয়ে পড়েছে নগরবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রধান উপদেষ্টা ও স্বরাস্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করে বিএনপির নেতৃবৃন্দ বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রনে ব্যর্থ হলে সরকারও দায়ভার এড়াতে পারবে না। নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে  সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা, জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড: মোমরেজুল ইসলাম, খুলনা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক যথাক্রমে,  শেখ সাদী,  মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ প্রমুখ।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে খুলনা মহানগর বিএনপি বিবৃতি।

আপডেট সময় : ০১:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫