সংবাদ শিরোনাম ::
খুলনায় আবাসিক হোটেল থেকে অস্ত্র, গুলি, ইয়াবা সহ যুবক আটক।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪৭৬ পিচ ইয়াবা সহ নাজিমুদ্দিন ওরফে বেলাল নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার গভীর রাতে নগরীর সোনাডাঙ্গা থানার মজিদ স্মরনি হোটেল জেড এন প্যালেসের ৭০৬ নং কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক বেলাল নগরীর ছোট বয়রা এলাকার মৃত কামরুদ্দিন খানের ছেলে। সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা অস্ত্র, গুলি ও মাদক সহ একজনকে আটক করেছে। আটক ব্যক্তির নাজিমুদ্দিন ওরফে বেলাল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
























