ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মোট চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি উপভোগ করার জন্য উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় অভিযান: ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতার কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

মূল্যবোধ কেবল সামাজিক নীতি নয়, বরং শান্তির ভিত্তি। ব্যক্তি ও সমাজে স্থায়ী শান্তি আনতে হলে নৈতিক শিক্ষা অপরিহার্য। শান্তি অর্জনের পথ হিসেবে নৈতিক মূল্যবোধের শিক্ষাকে কেন্দ্র করে “শান্তির জন্য মূল্যবোধের শিক্ষা” বইটিতে বিশ্বব্যাপী সহিংসতা, বিভাজন ও সামাজিক দুরবস্থার প্রেক্ষাপটে একটি মানবিক, নৈতিক এবং শিক্ষা-ভিত্তিক সমাধান হিসেবে তুলে ধরা হয়েছে। পটিয়া উপজেলাধীন তেকোটা – মুকুটনাইটস্থ বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে গত শনিবার (১৯জুলাই,২০২৫ইং) বিকেলে ব্যাপক উৎসব মুখর পরিবেশে ওয়ার্ল্ড পিস এথিক্স ক্লাবের সৌজন্যে অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ ও বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের সহায়তায় বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এ্যলায়েন্স অব বুড্ডিস্ট- এর ভাইস প্রেসিডেন্ট ড. সবুজ বড়ুয়া শুভ।

বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের দুই’বারের প্রাক্তন মহাসচিব সরিৎ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত ভাষণ প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের মহাসচিব সংগীত শিল্পী অনুপম বড়ুয়া।

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের পরিচালক বিশ্বমিত্র মহাস্থবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন মৃণাল কান্তি বড়ুয়া, বিশ্বশান্তি নীতি প্রতিযোগীতার সমন্বয়ক যথাক্রমে প্রদীপ বড়ুয়া, সবুজ বড়ুয়া পিলু, শিক্ষক জুয়েল বড়ুয়া, আকাশ বড়ুয়া ও সঞ্জয় বড়ুয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় মহাস্থবির, আবাসিক ভিক্ষু যথাক্রমে  ভদন্ত আলোক মিত্র স্থবির ও ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের সাবেক চেয়ারম্যান শ্যামল কান্তি বড়ুয়া (অবঃ পুলিশ পরিদর্শক), সুজিত বড়ুয়া ঝন্টু,  বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের প্রাক্তন যুগ্ম মহাসচিব  অশোক বড়ুয়া বাবু, বিশ্বশান্তি নীতি প্রতিযোগীতার সমন্বয়ক মিসেস স্বাথী বড়ুয়া, মিলন বড়ুয়া বট, আশীষ বড়ুয়া, অরূপম বড়ুয়া  প্রমুখ।

বক্তারা বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা জ্ঞান কেন্দ্রিক হলেও, নৈতিক ও মানবিক শিক্ষা উপেক্ষিত। শিক্ষা যদি করুণা, সহানুভূতি, সহনশীলতা শেখায়, তবে সমাজে সংঘাত হ্রাস পায়। মৈত্রী, করুণা, অহিংসা ও মধ্যমপন্থা -এই মূল্যবোধগুলো বিশ্ব শান্তির জন্য কার্যকর। স্কুল, পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মূল্যবোধভিত্তিক শিক্ষার সংযুক্তি এবং শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই সহানুভূতি, দয়া ও সহনশীলতা গড়ে তোলা জরুরি। সভাশেষে “শান্তির জন্য মূল্যবোধের শিক্ষা” বইটি এবং অনুশীলনের জন্য একটি দিনলিপি উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতার কার্যক্রমের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৩:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫