ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় ছাত্রদলের কমিটি নিয়ে দ্বিমুখী চিত্র: একপক্ষে সংবাদ সম্মেলন, অন্যপক্ষে আনন্দ মিছিল কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ জয়বাংলা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একাধিক হোটেলকে জরিমানা ফরিদপুরে ‘এইচ আর ইন্টারন্যাশনাল বাইক ক্লাব’ এর শুভ উদ্বোধন, বাইকপ্রেমীদের জন্য নানা সুবিধার ঘোষণা আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর দুই দিন পর  ওসি প্রত্যাহার। নগরকান্দার ডাঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল টঙ্গীতে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে ১৩ জন গ্রেফতার আলীপুরে শিশুর ওপর নির্মম নির্যাতন, ক্ষোভ ও উদ্বেগে ফরিদপুরবাসী নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ

আলোর পথে’র মাসিক মহিলা মাহফিলে মাওলানা মুহাম্মদ আহাদুজ্জামান ‘ইসলাম কখনো আধুনিকতা বিরোধী নয়, মানুষের জন্য কল্যাণকর কোন কর্মই বিদআত নয়’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা জিজ্ঞাসা ও জ্ঞানানুশীলণমূলক  সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় “ইসলাম এবং বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থা” শীর্ষক মাসিক মহিলা মাহফিল গত ২৬ শে জুলাই শনিবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উম্মে আল আসফিয়া ও নুসরাত জাহানের সঞ্চালনায় মাহফিলের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন গাউছিয়া আহমদিয়া জামে মসজিদের খতিব ও বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ আহাদুজ্জামান।

তিনি বলেন, মানুষের জন্য কল্যাণকর কোন কর্মই বিদআত নয়। আধুনিক সমাজ ব্যবস্থায় যা কিছু কল্যাণকর তা আমরা সাদরে গ্রহণ করবো। ইসলাম কখনো আধুনিকতা বিরোধী নয়। রাসূল (দ.)-এর যুগে কৃষি ও অন্যান্য ক্ষেত্রে সাহাবীদের নতুন নতুন ধ্যান-ধারণা গুলো খুব সফলভাবে প্রয়োগ করেছেন। একইভাবে বর্তমান আধুনিক যুগে কল্যাণকর বস্তুগত উন্নয়নগুলোকে আমরা অগ্রাহ্য করতে পারব না। তবে তা আমাদেরকে যাচাই বাছাই করে ব্যবহার করতে হবে।

এছাড়াও তিনি শিক্ষা, চিকিৎসা, আইন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, হাদিস বর্ণনা ও হাদিস গ্রন্থ রচনায় তথা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইসলামের সোনালী যুগের মহীয়সী মহিলা সুফিদের গৌরবময় অবদানের কথা বিশদভাবে তুলে ধরেন।

মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাসরিন আকতার, কোরআন তেলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসুল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন যথাক্রমে রাজিয়া সুলতানা পপি, উম্মে সায়মা সাদিয়া।

মাহফিরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহ্্ দরবারে ফরিয়াদ করা হয়।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্র শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আলোর পথে’র মাসিক মহিলা মাহফিলে মাওলানা মুহাম্মদ আহাদুজ্জামান ‘ইসলাম কখনো আধুনিকতা বিরোধী নয়, মানুষের জন্য কল্যাণকর কোন কর্মই বিদআত নয়’

আপডেট সময় : ০৭:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫