ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎মাদারীপুরে ঘরে রাখা বোমার বিস্ফোরণে উড়ে গেল টিনের চাল আতঙ্কে এলাকাবাসী হাতীর সাথে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে গিয়ে শিশু নিহত পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার শিবচরে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ফরিদপুরের ৬ ফিলিং স্টেশনে বিএসটিআইর বিশেষ নজরদারি অভিযান, জ্বালানির পরিমাপ সঠিক রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী

খুলনা পিআইডির আয়োজনে জুলাই শহীদদের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে জুলাই গনঅভ্যুত্থানের  বর্ষপুর্তি উপলক্ষ্যে জুলাই শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ ২৮ জুলাই সকালে অফিসের সংবাদ কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) মো: হুসাইন শওকত। জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে প্রধান অতিথি বলেন, জুলাই আন্দোলন আপনারা কাছ থেকে দেখেছেন, সেইদিন গুলো নিশ্চই ভুলতে পারেননি। আন্দোলনে অংশ নেওয়া তরুনদের গুলি করে হত্যার বিষয়টি জনসাধারণ মেনে নিতে পারেননি। প্রথম দিকে এই আন্দোলনের প্রেক্ষাপট ছিল ভিন্ন। তরুনরা সরকারি চাকুরিতে কোটা নামক বৈষম্যর বিরুদ্ধে এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে গনঅভ্যুত্থানের সৃষ্টি হয়। অনেক ছাত্র জনতা আন্দোলনে প্রান হারান ও আহত হয়ে পঙ্গুত্ত্বের শিকার হন। জুলাই আন্দোলনের ফলে আমরা যে নতুন করে বাংলাদেশ পেয়েছি সেটাকে সুন্দর করে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব। অন্যথায় আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগ ব্যর্থ হবে। খুলনার আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কাজী মো: জালাল উদ্দীন ও অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  নুরুল হাই মোহাম্মদ আনাছ। সভায় খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সোহরাব হোসেন, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান চিফ এইচ এম আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় গণমাধ্যমকর্মী সহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন ও জুলাই আন্দোলনের উপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনা পিআইডির আয়োজনে জুলাই শহীদদের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আপডেট সময় : ০১:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫