সেবা নিতে সরকারি দপ্তরে আসা মানুষরা দেশের মালিক : নসিমুল গনি।
- আপডেট সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা বিভাগীয় পর্যায়ের এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও পিরোজপুর জেলার সকল দপ্তরের প্রধান ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে পরিবর্তিত পরিস্থিতিতে ভুমিকা পালন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৩১ জুলাই খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, স্বরাস্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নসিমুল গনি। অনুষ্ঠানে প্রধান সিনিয়র সচিব বলেন, সরকারের সার্বভৌমত্ত্ব ক্ষমতার প্রয়োগ হয় সরকারি দপ্তরে গুলোর মাধ্যমে। সরকারি কর্মকর্তাদের এটাকে জনসাধারণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে অনুধাবন করতে হবে এবং সে অনুসারে কাজ করতে হবে। জনগনের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়। সুতারাং জনগনকে প্রাপ্য সেবা বা তার হক থেকে বঞ্চিত করার কোন সুযোগ নেই। সেবা নিতে সরকারি দপ্তরে আসা সাধারণ মানুষরা যে দেশের মালিক, সে কথা আমরা ভুলে যাই। সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে। কিভাবে সহজে সেবা দেওয়া যায় তা খুঁজে বের করতে হবে। সদয় আচরণের মাধ্যমে মানুষের মাঝে সুবিচার পৌছে দেওয়া এখন সময়ের দাবি। তিনি আরো বলেন, আমাদের মনে রাখতে হবে দেশের পরিবর্তনের জন্য আমাদের সন্তানেরা রাস্তায় নেমে জীবন দিতে এক মুহুর্তের জন্য দ্ধীধা করেনি। মানুষের আত্মত্যাগের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। ১৯৭১ সালে আমরা অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছি। আবার ২০২৪ – এ আমাদের সন্তানেরা আমাদের চোখের সামনে জীবন দিয়েছে, আর আমরা পরিবর্তন হতে পারবো না, তা হয় না। নিজেরা পরিবর্তন হয়ে দেশকে পরিবর্তন করার বিকল্প নেই।খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক।


























