ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে। কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ  ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: ফরিদপুরের মা ও দুই সন্তানের করুণ মৃত্যু আজকের এই পবিত্র জুম্মার দিনে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি প্রকাশিত সংবাদের প্রতিবাদ কালিয়াকৈর খাবার হোটেলের ডাকাতি প্রস্তুত কালে অস্ত্র সহ ১জন আটক

খুলনায় জুলাইয়ে মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৩১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

জুলাই পহনর্জাগরনে অনুষ্ঠান মালার অংশ হিসেবে ” জুলাইয়ের মায়েরা (Mother of July)  শীর্ষক অবিভাবক সমাবেশ গতকাল দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। খুলনা জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সহযোগীতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে সকল শহীদের মায়েদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান অতিথি বলেন, জুলাইয়ের চেতনাকে বুকে ধারন করে সামনে এগিয়ে যেতে হবে। জুলাই বিপ্লবের আগে বাংলাদেশ যে দুর্যোগের মধ্য দিয়ে অতিক্রম করেছিল সেটার অবসান ঘটিয়েছে ছাত্র জনতার ২৪ এর গনআন্দোলন। এই আন্দোলনে ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন করে বাংলাদেশ পেয়েছি। ঠিকই,  তার বিনিময়ে অনেক বাবা, মায়েরা তাদের সন্তানকে হারিয়েছে। সন্তান হারানোর বেদনা যে কষ্টের তা একজন মা, বাবা ভালোভাবে জানেন। স্বজন হারানোর ব্যথা শুধু সে জানে যে হারিয়েছে। এসময় তিনি আরো বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন করে একটি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে তো আর আমরা ফিরে পাবো না। তবে এর প্রতিদান হিসেবে জুলাই সনদ হওয়া আবশ্যক বলে তিনি জানান।অনুষ্ঠানে শহীদ শেখ সাকিব রায়হানের মা নুরুন নাহার বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ( ডি সার্কেল) আবু সিদ্দিক শুভ্র, মহানগর বিএনপি সভাপতি এয়াড: শফিকুল আলম মনা, বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনার সহকারী সেক্রেটারি জেনারেল মুন্সি মঈনুল ইসলাম, মো: সিরাজুল ইসলাম, গনঅধিকার পরিষদের সদস্য শেখ রাশেদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, শিক্ষার্থী সাইফ নেওয়াজ, জুলাই কন্যা সামসুন নাহার নিশি সহ জুলাই গনঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক দপ্তরের উপ পরিচালক সুরাইয়া সিদ্দিকা, অনুষ্ঠানের শুরুতে জুলাই গনআন্দোলন বিষয়ক প্রামান্যচিত্র  প্রদর্শন করা হয়। এসময় জুলাই গনঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্য,জুলাইয়ের মায়েরা, ছাত্র প্রতিনিধিরা উপস্থিত থেকে আন্দোলনের সময়ের সহিংসতার স্মৃতিচারন করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় জুলাইয়ে মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ।

আপডেট সময় : ০২:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫