ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় পরিচয়পত্রে বাধ্যতামূলক মোবাইল নম্বর সংযুক্তির ব্যাপারে আমার কিছু কথা অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আমার আহ্বান নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কব্জি কাটলেন ছোট ভাই ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ফরিদপুরে বিএসটিআই’র সমন্বিত মোবাইল কোর্টে ৮ মামলায় জরিমানা ১ লাখ ৪৮ হাজার টাকা নগরকান্দায় অবৈধ মাটি কাটার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সড়ক ও জনদুর্ভোগ চরমে Youth commits suicide over family feud in Sadarpur ফরিদপুরে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে কানাইপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য।

গোয়ালন্দে চারটি সরকারী স্থাপনা নিলাম দেখিয়ে পাঁচটি স্থাপনা বিক্রি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স এর দুটি টিনসেড ঘর ও দুটি একতলা পাকা বিল্ডিং মিলে চারটি সরকারী স্থাপনা নিলামে বিক্রি করা হলেও পাঁচটি স্থাপনা ভাঙ্গা হয়েছে। 

গত এক সপ্তাহ আগে গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স ভবনের পাশে সরকারী কাজের প্রয়োজনে বিভিন্ন মেয়াদে স্থাপিত হওয়া দুটি টিনসেড ঘর ও দুটি একতলা বিল্ডিং পরিত্যক্ত দেখিয়ে বিধি মোতাবেক নিলামে বিক্রি করা হয়েছে। ওই ঘরগুলোর পাশাপাশি উপজেলা কৃষি অফিসের নতুন ভবনের সামনে থাকা উপজেলা বন বিভাগের কার্যালয় এবং কর্মচারী বিনোদন ক্লাবের মাঝ বরাবর মুন স্টার স্কুলের পাশে থাকা একটি টিনসেড ঘর ভেঙ্গে নিয়া হয়েছে।

দুই কক্ষ বিশিষ্ট ওই ঘরটির দৈর্ঘ্য ২৫ ফুট ও প্রস্তু ১২ ফুট। ১০ ইঞ্চি ইটের গাঁথুনি ওয়াল বিশিষ্ট টিনসেড ঘর গোপনে বিক্রির উদ্দেশ্যে ভেঙে ফেলা হয়। যার কোন নিলাম করা হয় নাই। 

নিলামকৃত দুটি ঘরে এক সময় উপজেলা সমাজ কল্যান অধিদপ্তর মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেয়া হতো। বিল্ডিং দুটির একটিতে সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখা ছিলো। অপর বিল্ডিংয়ে উপজেলা কমপ্লেক্স এলাকায় পানি সাপ্লাই পাম্প মেশিন বসানো আছে। ওই বিল্ডিং নিলামে বিক্রি হলেও পানি সাপ্লাই মেশিনটি পরিত্যাক্ত দেখানো হলেও গোপনে বিক্রির উদ্দ্যেশে নিলামে দেখানো হয়নি।  

সরেজমিনে সোমবার নিলাম ছাড়া টিনসেড ঘরটি ভেঙ্গে নেয়ার সময় শ্রমিকরা জানায় উপজেলা নির্বাহী কার্যালয়ের নৈশপ্রহরী মিন্টু তাদের ঘর ভাঙ্গার কাজে লাগিয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান, পুরাতন কিছু ঘর নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে পাওয়া ঠিকাদারের লোকজন ভুলে ওই ঘরটি ভেঙ্গে ভেলেছে। এখন ওগুলো নিলামে বিক্রি করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোয়ালন্দে চারটি সরকারী স্থাপনা নিলাম দেখিয়ে পাঁচটি স্থাপনা বিক্রি

আপডেট সময় : ০৬:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫