ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করলেন- ফরিদপুররের লতা জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের জন্মদিনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ফরিদপুর মটর ওয়ার্কার্স (১০৫৫) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন নায়াব ইউসুফ ফরিদপুরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জসিম হাওলাদার কৈজুরীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা সুমন শেখ নজরুল সংগীতে মুগ্ধতা ছড়ালেন ফরিদপুরের ‘লাইলি খালা’ বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার ৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃরাকিব হাসান জামালপুর। 

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব।

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শনিবার (৯ আগস্ট) দুপুরে জামালপুর প্রেসক্লাব রোডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান,  সাংবাদিক বজলুর রহমান ও জাকারিয়া জাহাঙ্গীর প্রমূখ।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসি এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিক নেতারা।

মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা বলেন, স্বাধীনতার পর থেকে যত সাংবাদিক হত্যা হয়েছে,  নির্যাতনের শিকার হয়েছে তার কোনটিরই সঠিক বিচার হয়নি। বিচার না হবার কারনেই দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। তিনি বলেন,  জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্য ঘুরছেন। হত্যা মামলায় জামিন নিলেও নাশকতা মামলার আসামি বাবু প্রকাশ্য ঘুরছেন। তিনি বলেন,  সাংবাদিক হত্যা মামলার আসামি বাবুকে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলেও আদালতের নির্দেশে তিনি চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছে। এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়নবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে বাবু চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি জানান হাফিজ রায়হান সাদা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

আপডেট সময় : ০২:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫