ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে ২০০ বছরের ঐতিহ্য: জরিপের ডাঙ্গীতে উৎসবমুখর ‘মুসলমানদের মেলা’ সদরপুরে হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত ফরিদপুরে আবাসিক হোটেলে হামলা, মালিককে কুপিয়ে জখম; চাঁদাবাজির অভিযোগ। ফরিদপুরে রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, ফসলি জমির ক্ষতি ও জনদুর্ভোগ। ঝুঁকিপূর্ণ ওভারটেকেই প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর, ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ ফরিদপুর মহানগর কৃষকদলের প্রচার সম্পাদক বহিষ্কার ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খুলনার চুকনগরে ৩৭৫ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে সার মজুদ ও ন্যায্য মুল্যে কৃষকদের মাঝে সার বিক্রি না করার খুচরা দুই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। আজ ১০  আগষ্ট বেলা ১১ টার দিকে চুকনগর বাজার এলাকায় ডুমুরিয়ার সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী অভিযানটি পরিচালনা করেন। জানাযায়, উপজেলার চুকনগর বাজারস্থ যতিন কাশেম মোড় এলাকায় মেসার্স জালাল টেডার্সে অবৈধ ভাবে সার মজুদ রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম মোড়লকে নগদ ১০ হাজার টাকা জরিমানা সহ ২৮০ বস্তা ইউরিয়া, ৪৬ বস্তা টিএসপি, ২০ বস্তা ডিএপি ও ২৯ বস্তা এমওপি মজুদ সার জব্দ করা হয়। এছাড়া কৃষকদের মাঝে ন্যায্য মুল্যে সার বিক্রি না করার অপরাধে ও স্টক রেজিস্ট্রার ব্যবহার না করায় মালতিয়া এলাকার মেসার্স সুকর্ন টেডার্সের  মালিক সুকর্ন কুমার ঘোষকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার ( ভুমি) অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করায় সার ব্যবস্থাপনা আইনে জাহিদুল মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা সহ ৩৭৫ বস্তা বিভিন্ন মজুদ সার জব্দ করা হয় এবং কৃষকদের মাঝে ন্যা্য্য মুল্যে সার বিক্রি না করার অপরাধে ব্যবসায়ী সুকর্ন ঘোষকে ভোক্তা সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। জব্দকৃত সার চুকনগর বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, চুকনগর বাজার কমিটির সভাপতি মো: শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন সহ ডুমুরিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনার চুকনগরে ৩৭৫ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা।

আপডেট সময় : ০৫:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫