খুলনার ৬ টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা।
- আপডেট সময় : ০৫:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনার ৬ টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হাতপাখা মার্কার প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন খুলনা মহানগর সহ সভাপতি ও মিডিয়া সেলের আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন জানান, গত ২৬ জুলাই খুলনার শিববাড়ি মোড়ের গনসমাবেশে ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম খুলনার ৬ টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।খুলনার ৬ টি আসনের প্রার্থীরা হলেন:
খুলনা – ১ আসন: খুলনা জেলা শাখার সহ সভাপতি মাওলানা আবু সাঈদ।
খুলনা – ২ আসন: খুলনা মহানগর সভাপতি মাওলানা মুফতি আমানুল্লাহ।
খুলনা – ৩ আসন: কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আওয়াল।
খুলনা -৪ আসন: ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ।
খুলনা – ৫ আসন: ডুমুরিয়া উপজেলার সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুস সালাম।
খুলনা – ৬ আসন: খুলনা জেলা শাখার সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব। ইসালামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রিয় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই কমিটির খুলনার ছয়টি আসনের প্রার্থী চুড়ান্ত করেছেন। উল্লেখ্য ইসলামী জোট হলে প্রার্থী পরিবর্তন হতে পারে।

















