নড়াইলে জেলা সেচ্ছাসেবকদলের তৃনমুল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৩:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে

রাসেল মোল্লা নড়াইল
নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল নড়াইল শাখার আয়োজনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট রবিবার বিকাল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল সাইদ বাবুর সভাপতিত্বে সসদস্যসচিব আরিফুজ্জামান মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইদুজ্জামান পাশা,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সর্দার নুরুজ্জামান, সহ-সভাপতি নেসার উদ্দিন সাফি।
এসময় তৃণমূল পর্যায়ের উপজেলা,পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী উপস্থিত হয়। উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে বলেন, আজকের এই সমাবেশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রস্তুতি সমাবেশ।





















