ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মোট চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি উপভোগ করার জন্য উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় অভিযান: ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

বালিয়াকান্দিতে ইতালী প্রবাসীকে মারধরের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা # গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি,রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে চাঁদার টাকা না পেয়ে ইতালী প্রবাসী মাসুম শেখকে বেধড়ক মারপিটের অভিযোগে আজ ১৮ আগষ্ট সোমবার প্রবাসীর স্ত্রী পলী আক্তার বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন।

ইতালী প্রবাসী মাসুম শেখের স্ত্রী বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলি আক্তার বাদী হয়ে  রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালতে বিএনপি নেতা খোঃ মশিউল আজম চুন্নু সহ ৮ জনকে বিবাদী করে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলু, খন্দকার শোভন আরেফিন, মৃত আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান বিপু, আশরাফ শেখের ছেলে শ্রমিকদল নেতা সহেল শেখ, মৃত নুরু বিশ্বাসের ছেলে মোঃ নান্নু বিশ্বাস, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা মো. মহসীন খান, রায়পুর গ্রামের নারান দাসের ছেলে উজ্জল দাস। মামলাটি আদালত আমলে নিয়ে বালিয়াকান্দি থানাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী অভিযোগ করেন, মাসুম শেখ জীবিকার তাগিদে ২০০৭ সালে ইতালীতে যান। তিনি বালিয়াকান্দি কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরি করেন। বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলু তাকে উত্যক্ত করতো। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়। পরে বালিয়াকান্দি থেকে বদলি হয়ে ফরিদপুরে চলে যায়। মাসুম শেখ সম্প্রতি ইতালী থেকে দেশে আসেন। গত ১৫ আগস্ট শুক্রবার মাসুম শেখ বালিয়াকান্দিতে জুম্মার নামাজ পড়ে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে চুন্নু, তার ছেলে শিবলু সহ লোকজন নিয়ে তার কাছে এসে ১০ লক্ষ টাকা চাঁদাদাবী করে। দিতে অস্বীকার করায় মাসুমের উপর এলোপাথারী ভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। থানা পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এদিকে দুপুর ১২টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খন্দকার মশিউল আযম চুন্নুসহ অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেন। বালিয়াকান্দির সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মাসুম শেখের স্ত্রী ও মামলার বাদী পলি আক্তার, ভুক্তভোগী মাসুম শেখ, জিএম মোর্শেদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, বালু মহাল দখলকরাসহ এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে এলাকার অসহায় লোকজনের উপর অবৈধ প্রভাব ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ ঘটনায় যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়। জেল থেকে বের হয়ে পুনরায় এসকল অপরাধমুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

অভিযুক্ত মশিউল আযম চুন্নুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে মাসুম শেখ তার কাছ থেকে আট লাখ টাকা নিয়েছিল। আমার নামে মিথ্যা মামলা করেছিল। এছাড়া অনেক অপরাধ করেছে। এসব কারণে আমার লোকজন তাকে (মাসুম শেখ) মেরেছে। মামলার বাদীর সাথে তার তিন বছর দেখা হয়না। তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, ইতালী প্রবাসী মাসুম শেখের স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। আগামী জেলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে অবগত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বালিয়াকান্দিতে ইতালী প্রবাসীকে মারধরের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা # গ্রেফতারের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫