ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক পত্নীতলায় নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ফরিদপুর পৌর সুপার মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা সদরপুরে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত  বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান

খুলনায় ট্রলার – ফেরি মুখোমুখি সংঘর্ষ, নিখোজ ১ জন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনায় ফেরি ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক যুবক নিখোঁজ হয়েছেন। ২১ আগষ্ট রাত সাড়ে ১০ টার দিকে জেলখানা ঘাট ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী স্থানে  এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে খুলনা নৌ পুলিশ,রুপসা নৌপুলিশ, ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবুরি ও কোস্টগার্ড অংশ নিয়েছেন। নিখোজ হলেন রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলিপ সরকারের ছেলে আকাশ(১৭)। পুলিশ জানায় রাত সোয়া ১০ টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে  সেনের বাজারের দিকে যাচ্ছিল। নদীর মাঝপথে ফেরির সাথে ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় ট্রলার থেকে দুজন নদীতে পড়ে যান। এঘটনায় একজনকে উদ্ধার করা গেলেও আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলিপ সরকারের ছেলে আকাশের সন্ধান পাওয়া যায়নি। প্রথমে স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিলেও পরে খুলনা নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা অভিযান চালান। রুপসা নৌফাড়ির এস আই শিমুল ঘোষ বলেন, রাত সাড়ে ১০ টার দিকে যাত্রীবাহী ট্রালারের সাথে ফেরির সংঘর্ষ হয়।নৌকার একটি অংশ ফেরির নিচে ঢুকে যায়। এতে কিছু যাত্রী নদীতে পড়ে যান এবং কিছু যাত্রী ফেরিতে উঠে যান । এর মধ্যে আইচগাতী ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলিপ সরকারের ছেলে আকাশের সন্ধান ১২ ঘন্টা পার হলেও এখনোও পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে। এদিকে কোস্টগার্ড ও সকাল থেকে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তারা জেল খানা নদী থেকে শৈলপুর ঘাট পর্যন্ত অভিযান চালিয়েও আকাশের খোঁজ পাইনি। অভিযান রাত ১০ টার পর থেকে ভোর ৪ পর্যন্ত চলে। আজ সকাল ৭ টা থেকে আবার অভিযান শুরু হয়েছে। তবে এ ঘটনার পর থেকে খেয়াঘাট পারাপার নিয়ে দুর্ভোগের কথা জানিয়েছেন যাত্রীরা। যাত্রীরা জানান ট্রলারে ২৫ জন যাত্রী নেবার কথা থাকলেও ট্রলার মাঝিরা নিয়মনীতি তোয়াক্কা না করে ৩০/৩৫ জন করে যাত্রী নেন। অতিরিক্ত যাত্রী ট্রলারে ওঠানোর কারনে দুর্ঘটনার শিকার হতে হয় এখানে পারাপার হওয়া মানুষদের। স্থানীয়রা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তবে  এ ঘটনায় উদ্ধার অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুলনায় ট্রলার – ফেরি মুখোমুখি সংঘর্ষ, নিখোজ ১ জন।

আপডেট সময় : ০৩:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫