ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩ হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস

দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে : ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আধুনিক তথ্য প্রযুক্তির  যুগে প্রতিটি শিল্পেই রুপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আগামীতে হয়তো পুরোনো প্রযুক্তির পাওয়ার ক্যাবল বা টেলিকম ক্যাবলের চাহিদা কমবে। আবার নতুন প্রযুক্তি ক্যাবলের চাহিদা বাড়বে। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড বিভিন্ন প্রজন্মের ক্যাবল উৎপাদন করে। এখানে ক্রমাগত পুরোনো প্রযুক্তির বদলে নতুন প্রযুক্তি প্রয়োগের চেষ্টা অব্যাহত রাখতে হবে। একই সাথে কার্যকর মার্কেটিং পলিসি ও মার্কেটিং নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীতা রয়েছে। আজ ২১ আগষ্ট সকালে খুলনার শিরোমনি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড ( বাকেশি) পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির সন্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি বলেন, কমিউনিকেশন সহ বিভিন্ন ক্ষেত্রে বিবেচনায় নিলে দেশে পাঁচ লাখ কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবল নেটওয়ার্ক থাকা প্রয়োজন। কিন্তু দেশে কেবল দেড় লাখ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। আবার বিদ্যমান নেটওয়ার্কের ৭৫ শতাংশই ওভারহেড নেটওয়ার্ক, যা বিভিন্ন দুর্যোগের সময় ঝুকিপূর্ণ অবস্থায়  থাকে। যোগাযোগ নেটওয়ার্ককে মানসম্মত ও কম ঝুকিপূর্ণ রাখতে সংযোগ গুলোকে মাটির নিচ দিয়ে নেওয়া দরকার। আবার সরকারি – বেসরকারি বিভিন্ন সেবাখাতের পুরোনো ক্যাবল নেটওয়ার্কের অধীনে আনা এখন সময়ের দাবী। তাই বাংলাদেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে। ফয়েজ আহমদ তৈয়্যব আরো বলেন, এই ফ্যাক্টরির জন্য পরিবেশ বান্ধব ও দুষনমুক্ত সবুজ কারখানার আন্তর্জাতিক সার্টিফিকেশন অতিদ্রুত গ্রহনের উদ্যোগ নিতে হবে। তাহলে এখানকার উৎপাদিত পন্যে গুলোর ব্রান্ডভ্যালু বাড়বে। একই সাথে এখানে উৎপাদিত নতুন ও সম্ভাবনাময় বাজার ও ক্রেতা খুজে বের করতে হবে। এক্ষেত্রে মন্ত্রণালয় ও সার্বিক সহযোগিতা করবে। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারীদের বিভিন্ন প্রয়োজন ও দাবি গুলোর বিষয়ে সরকার ওয়াকিবহাল আছে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে জানানো হয় বাকেশি ১৯৭২ সাল থেকে টেলিকম কপার ক্যাবল উৎপাদন করে আসছে। এছাড়াও ২০১০ সাল থেকে অপটিক্যাল ফাইবার ক্যাবল, ২০১৬ সাল থেকে এইচডিপিই টেলিকম ডাক্ট এবং ২০১৯ সাল থেকে ওভারহেড কন্ডাক্টার ও পাওয়ার ক্যাবল উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাৎসরিক ৫০ হাজার কন্ডাক্টার কিলোমিটার টেলিকম ক্যাবল, ২৫ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল, ৬ হাজার পাঁচ শত কিলোমিটার এইচডিপিই টেলিকম ডাক্ট এবং ৬ শত মেট্রিকটন ওভারহেড কন্ডাক্টার ও পাওয়ার ক্যাবল উৎপাদন সক্ষমতা রয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে প্রতিষ্ঠানটি ২৮ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। মতবিনিময়কালে বাংলাদেশ হাইটেক পার্ক কতৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, বাকেশির ব্যবস্থাপনা পরিচালক মো: শহিদুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি)  নুরুল হাই মোহাম্মাদ আনাছ, বাকেশির কর্মকর্তা সহ সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব টেলিকম বাংলাদেশ এর খুলনা বিভাগীয় অফিস, বিভাগীয় পোস্ট মাস্টার জেনারেল অফিস ও বিটিসিএল এর বিভাগীয় অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দপ্তর গুলোর কর্মকর্তা, কর্মচারী সেবা প্রত্যাশিদের সাথে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে : ফয়েজ আহমদ তৈয়্যব।

আপডেট সময় : ০৪:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫