ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 

লাকসামে রুপসা (কোম্পানীর) বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুল আলম আর নেই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

কুমিল্লার লাকসামের রুপসা (কোম্পানীর) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাহবুবুল আলম (৬৯) ইন্তেকাল করেছেন।

তিনি শুক্রবার ঢাকার বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাহবুবুল আলম এক সময়ের বহুল আলোচিত “রুপসা হাওয়াই চপ্পল” বিজ্ঞাপনের জন্য সুপরিচিত ফেমাস রাবার কোম্পানি এন্ড ইন্ডাস্ট্রিজ এর মালিক ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তবে মূলত মানবতাবাদী, সামাজিক ও দানশীল ব্যক্তি হিসেবে এলাকায় সবার কাছে পরিচিতি লাভ করেছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবা ছিলেন লাকসামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব আলতাফ আলী।

পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রাত ৯টায় লাকসামের আজগরায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

তার ভাগ্নে, আমেনা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব সেলিম মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ মাহবুবুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লাকসামে রুপসা (কোম্পানীর) বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুল আলম আর নেই।

আপডেট সময় : ০৫:৫৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫