ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা নগরকান্দায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান, পরিদর্শন করলেন ইউএনও নওগাঁয় জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য জিম গ্রেফতার রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, পরিবারপ্রতি মিলবে ৩ লাখ ৩৫ হাজার টাকা ফরিদপুরে অপ্রাপ্তবয়স্ক কিশোরী উদ্ধার, মাহেন্দ্রচালকসহ আটক ২ কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩

খুলনায় মাদক কারবারির যাবজ্জীবন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা  ব্যুরো :

মাদক মামলায় খুলনার একটি আদালত মো: বারেক আকন নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি খালিশপুর থানাধীন নেভী চেকপোস্ট আমজাদের বাড়ির ভাড়াটিয়া আনসার আকন ওরফে আহমেদ আকনের ছেলে। রোববার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ঔই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। আদালত সুত্রে জানা যায় ২০১৫ সালের ১৭ জুন রাত পৌনে ১ টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খালিশপুর থানাধীন তিতুমীর রোড সংলগ্ন এ ওয়ান স্টোরের সামনে কতিপয় ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে উপস্থিত কয়েকজন পালিয়ে গেলেও বারেক পুলিশের হাতে আটক হয়। এসময় তার হাতে থাকা ব্যাগ হতে পুলিশ ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ঔই রাতে খালিশপুর থানার এস আই মো: আলতাফ আলী বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এস আই শেখ কাদের আহমেদ, বারেক আকনকে আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুলনায় মাদক কারবারির যাবজ্জীবন।

আপডেট সময় : ০১:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫