ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- আপডেট সময় : ০৩:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৩২৬ বার পড়া হয়েছে

গালিব মাহাবুব, ফরিদপুর জেলা প্রতিনিধি
আজ সোমবার (১ সেপ্টেম্বর) ২০২৫ ইং বিকাল ৫ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ পালিত হয়েছে।
ফরিদপুর জেলা বিএনপি, ফরিদপুর মহানগর বিএনপি এবং ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর শহরের ব্রহ্ম সমাজ সড়কে মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ যুগ্ম আহ্বায়ক এডভোকেট আলমগীর কবির, মোঃ সরোয়ার হোসেন, আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।
এছাড়া ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে ফরিদপুর শহরের কাঠপট্টিতে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক, অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে, এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক আজম খান, জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম লিটন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন। আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক কোতোয়ালী থানা যুবদলের, মোঃ মামুনুর রশিদ খান (খান মামুন)
এছাড়া ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগ শহরের ম্যাটসের সামনে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি আলিপুর গোলপুকুর শপিং কমপ্লেক্সের সামনে এসে উপস্থিত হলে বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন দিলা স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান সবুজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল।বিএনপি গণমানুষের পাশে ছিল আছে এবং থাকবে।
বক্তারা বলেন, গত ১৬ বছর বিএনপি, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ,সোচ্চার ভূমিকা পালন করেছিল এবং অসংখ্য নেতা কর্মীকে প্রাণ দিতে হয়েছিল।
অনেক নেতাকর্মীকে কারা বরণ করতে হয়েছিল, বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দলীয় কর্মকাণ্ড পরিচালিত হবে। আর তাই আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গুলোতে ব্যানার ফেস্টুন বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে অংশগ্রহণ করেন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




















