ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 

সদরপুরে জিওপি সভাপতি ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গালিব মাহাবুব, ফরিদপুর জেলা প্রতিনিধি

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ২০২৫ ইং, বিকাল ৪ ঘটিকার সময় ফরিদপুর জেলার সদরপুর উপজেলার গণঅধিকার পরিষদের আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জিওপি কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান হাওলাদারের তত্ত্বাবধানে, সদরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরপুর মাদ্রাসা মার্কেটের সামনে মিছিল শেষে হয়।

ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-অর্থ সম্পাদক, শেখ জাহিদ হাসান বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও নেতাকর্মীদের উপর হামলা গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের অংশ। জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার জন্যই এ হামলা চালানো হয়েছে।

অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, একই সঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জিএম কাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি আরও হুঁশিয়ারি দেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই কোন হামলা বা দমন-পীড়নে থামানো যাবে না। প্রয়োজনে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ এরশাদ খাঁন,সদস্য সচিব কাউসার আহমেদ খাঁন,আশিকুল ইসলাম রনি,যুগ্ম সদস্য সচিব মোঃ ফয়সাল,ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সমন্বয়ক জনি বিশ্বাস,ছাত্রী বিষয়ক সম্পাদক আশা মনি,সহ-সাংগঠনিক আজিম মাতুব্বর, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় আহমেদ,জেলা যুব অধিকার পরিষদের সদরপুর উপজেলা যুব অধিকার পরিষদের নেতা রনি ইসলাম বাবু বেপারী, সাব্বির রহমান শান্ত সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে জিওপি সভাপতি ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

আপডেট সময় : ০১:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫