খুলনায় নিরাপদ ওষুধ সরবরাহে একসঙ্গে কাজ করবে বিসিডিএস ও ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস ফোরাম।
- আপডেট সময় : ০২:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
নির্ধারিত মুল্যে নিরাপদ ওষুধ ও মান সম্পন্ন ওষুধ গ্রাহকের কাছে পৌঁছে দিতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেছেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ( বিসিডিএস) খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দ এবং ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ও ম্যানেজার ফোরাম।নগরীর হোটেল পুস্প বিলাস মিলনায়তনে সংগঠন দুটির মতবিনিময় সভায় এ অঙ্গীকার করা হয়। সভায় বক্তারা বলেন, ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স বিহীন ফার্মসীতে দোকানে ওষুধ সরবরাহ বন্ধ করতে হবে। চোরাই ও ভেজাল ওষুধ সম্পর্কে তথ্য জানলে সাথে সাথে ওষুধ প্রশাসনকে জানাতে হবে। অনুমোদিত কমিটি ছাড়া কোন ভুঁইফোড় কমিটিকে গুরুত্ব না দেওয়ার আহবান জানান বিসিডিএস নেতারা। সভায় সভাপতিত্ব করেন খুলনা শাখার নব গঠিত কমিটির আহবায়ক খান মাহাতাব আহমেদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক খান সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বিসিডিএসের যুগ্ম আহবায়ক নুরুল হক বাহার, সদস্য মো: আব্দুল লতিফ শেখ, মো: ফরিদ উদ্দিন হাওলাদার, মো: নুরুজ্জামান, মো: আবিদুজ্জামান, আব্দুল মান্নান মোড়ল, মো: আনোয়ার হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভার শুরুতে ফুল দিয়ে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ফোরাম ও ম্যানেজারস ফোরামের নেতারা।


























