ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা নগরকান্দায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান, পরিদর্শন করলেন ইউএনও নওগাঁয় জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য জিম গ্রেফতার রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, পরিবারপ্রতি মিলবে ৩ লাখ ৩৫ হাজার টাকা ফরিদপুরে অপ্রাপ্তবয়স্ক কিশোরী উদ্ধার, মাহেন্দ্রচালকসহ আটক ২ কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩

নড়াইলে সাংবাদিক মোস্তফা কামালকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে যুবলীগ নেতা কর্তৃক সাংবাদিক মোস্তফা কামালকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে তিনি নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভুক্তভোগী সাংবাদিক মোস্তফা কামাল বর্তমান আর টিভির  ও দৈনিক সময়ের আলো নড়াইল প্রতিনিধি ও নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ। অভিযুক্ত বাবলু মোল্লা নড়াইল সদর উপজেলার আওয়ামী যুবলীগের  সাবেক সাধারণ সম্পাদক।থানায় সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধা ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু মোল্লা (৫০), পিতা মৃত আলেক মোল্লা, গ্রাম-লস্করপুর প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দেন। সামাজিক বিষয় নিয়ে সাংবাদিক মোস্তফা কামালকে অকথ্য ভাষায় গাল মন্দ করতে থাকে তখন তিনি প্রতিবাদ করলে বাবলু মোল্লা তাকে মারপিট করতে উদ্ধত হয়ে বিভিন্ন ভয়ভীতি জীবন নাশের হুমকি দেয়।এ বিষয়ে সাংবাদিক মোস্তফা কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যুবলীগ নেতা বাবলু মোল্লা যেকোন সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে তাই আমি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।এ বিষয়ে যুবলীগ নেতা বাবলু মোল্লা বলেন আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।ঘটনার বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-২৩৫, তারিখ-০৫ সেপ্টেম্বর ২০২৫। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নড়াইলে সাংবাদিক মোস্তফা কামালকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আপডেট সময় : ০১:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫