ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে। কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ  ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: ফরিদপুরের মা ও দুই সন্তানের করুণ মৃত্যু আজকের এই পবিত্র জুম্মার দিনে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ফরিদপুর -৪ আসন পুনর্বিন্যাসের দাবীতে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ মানববন্ধন অব্যাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল 

ব্যুরো চীফ

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো দুটি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করছেন এলাকাবাসী।

বুধবার ১০ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী

ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওপাড়া বাসস্ট্যান্ড, এবং ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় ওই দুই ইউনিয়নের জনগণ মহাসড়ক দুটি অবরোধ করে। এতে ওই দুই মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে যায়। রোদ থেকে বাঁচতে তারা মহাসড়কে সামিয়ানা টানিয়ে অবস্থান নিয়েছে।

অবরোধ চলাকালে এলাকাবাসী ভাঙ্গাকে বিভক্ত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কোনোভাবেই মানা হবে না বলে জানান। এতে যতদিন দরকার ততদিন মহাসড়ক অচল করে রাখার হুঁশিয়ারি দেন তারা।

এলাকাবাসী জানায়, আগে ফরিদপুর-৪ আসনটি ছিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে দেশের ৪৬টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে। ওই গেজেট অনুযায়ী ফরিদপুর জেলার দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এর ফলে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, আমরা অনেকটা অসহায়। এলাকাবাসীর যে দাবি তা পূরণ না হলে তারা রাস্তা ছাড়বে না বলে জানিয়েছে। এখন এত মানুষকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব।

এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, আন্দোলনকারীদের যে দাবি তা জাতীয় পর্যায়ের বিষয়। এখানে আসলে স্থানীয় প্রশাসনের করার কিছুই নেই। এটার সমাধান স্থানীয়ভাবে অসম্ভব। এলাকাবাসী তাদের দাবি সম্বলিত যে স্মারকলিপি দিয়েছিল তা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। সেখান থেকে কোনো নির্দেশনা আমরা পাইনি।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে কেটে নিয়ে ফরিদপুর-২ এর অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সীমানা পুনর্বিন্যাসের এ সিদ্ধান্তের প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর ভাঙ্গায় দুই দফা ব্যাপক সড়ক অবরোধ করে এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। এতে কাজ না হওয়ায় গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ওই দুই ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান। এরপরের ৪৮ ঘণ্টায় ওই লিগ্যাল নোটিশের জবাব না পেয়ে ওই একই আইনজীবী গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলালসহ ৫ জনের পক্ষ থেকে হাইকোর্টে রিট করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর -৪ আসন পুনর্বিন্যাসের দাবীতে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ মানববন্ধন অব্যাহত

আপডেট সময় : ১০:১৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫