ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত 

কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় গ্রাহকরা চরম ভোগান্তিতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কাজে যোগ না দেয়ায় বিভিন্ন ভোগান্তিতে পড়ছে গ্রাহকরা দীর্ঘদিন ধরে

কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ের গণছুটির নামে কাজে অনুপস্থিত

পল্লী বিদ্যুৎ কর্মচারীরা যে দাবিগুলো তুলেছেন সেগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভাগের গঠিত দুটি কমিটির প্রতিবেদন প্রকাশ, চুক্তিভিত্তিক মিটার রিডার, লাইন শ্রমিক ও বিলিং সহকারীদের নিয়মিতকরণ, অন্যায়ভাবে বরখাস্ত কর্মকর্তাদের পুনর্বহাল,জরুরি সেবায় নিয়োজিত লাইন-ক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ,দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

কালিয়াকৈর জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪টি জোনাল অফিসে মোট ২৬৪ কর্মচারীর মধ্যে ২০৬ জনই অনুপস্থিত। এর ফলে বিদ্যুৎ সংক্রান্ত কোনো কাজই ঠিকমতো হচ্ছে না।

ফুলবাড়িয়া অফিসের ডিজিএম আব্দুল খালেক জানান, তার অফিসে ৩১ জন কর্মচারী ছুটির আবেদন করেছেন, এখন শুধু একজন ক্যাশিয়ার দায়িত্ব পালন করছেন।

মৌচাক অফিসের ডিজিএম রফিকুল আজাদ বলেন, এখন আমার অফিসে মাত্র একজন লাইনম্যান কাজ করছেন। ভাড়া করে লোক এনে জরুরি কাজ চালাতে হচ্ছে।

চন্দ্রা অফিসের ডিজিএম জসিম উদ্দিন জানান, কর্মচারীদের কাজে ফেরাতে চেষ্টা চলছে, কিন্তু তারা দাবির পক্ষে অবস্থান নিয়েছেন।

কালিয়াকৈর অফিসের ডিজিএম সাহারুল ইসলাম বলেন, অনুরোধ ও নির্দেশনা দিয়েও কর্মচারীদের কাজে ফেরানো যাচ্ছে না।

ঢাকা পল্লী বিদ্যুৎ-১ এর প্রধান কার্যালয় ও জ্বালানি মন্ত্রণালয় থেকে বারবার কাজে যোগদানের নির্দেশনা দেওয়া হলেও কর্মচারীরা তা মানছেন না।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, পল্লী বিদ্যুৎ অফিস থেকে কর্মচারীদের ছুটির তালিকা থানায় জমা দেওয়া হয়েছে। তারা এখনও কাজে যোগ দেননি।

অফিসগুলো প্রায় ফাঁকা থাকায় গ্রাহকরা জরুরি সেবা পাচ্ছেন না। কেউ কেউ বাইরে থেকে শ্রমিক এনে সাময়িকভাবে সমস্যার সমাধান করছেন। বিদ্যুৎ বিভ্রাট হলে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় গ্রাহকরা চরম ভোগান্তিতে

আপডেট সময় : ০৪:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫